শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৬ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

জাতীয়

১০ দিন বিরতির পর মঙ্গলবার বসছে সংসদের বৈঠক

 প্রকাশিত: ১০:০১, ১৪ সেপ্টেম্বর ২০২১

১০ দিন বিরতির পর মঙ্গলবার বসছে সংসদের বৈঠক

১০ দিন পর সংসদের মুলতবি বৈঠক আজ(১৪ সেপ্টেম্বর) আবারও বসছে। সকাল ১১টায় সংসদের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

 জাপার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী মারা যাওয়ায় আজকের বৈঠকে শোক প্রস্তাব গ্রহণের পর মুলতবি করা হবে। দুজন সংসদ সদস্য মারা যাওয়ার কারণে গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন দুই দফা মুলতবি করা হয়। সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে প্রথম দিনের বৈঠক এবং হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে পরের দিন ২ সেপ্টেম্বরের বৈঠক মুলতবি করা হয়।

এদিকে চলতি অধিবেশন মাত্র চার কার্যদিবস চালিয়ে ৪ সেপ্টেম্বর শেষ করার পরিকল্পনা থাকলেও সংসদে দুই দিন শোক প্রস্তাব গ্রহণের কারণে সেটা বাড়াতে হয়। এ ছাড়া তিনটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে স্পিকারের ৫ সেপ্টেম্বর অস্ট্রিয়া যাওয়ার কর্মসূচি থাকায় অধিবেশনে দীর্ঘ বিরতি দেওয়া হয়।

অনলাইন নিউজ পোর্টাল