বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

আন্তর্জাতিক

স্বাস্থ্যবিধি না মানলে ভিসা বাতিলের হুমকি মালয়েশিয়া সরকারের

 প্রকাশিত: ১৯:৪২, ৩০ জুলাই ২০২০

স্বাস্থ্যবিধি না মানলে ভিসা বাতিলের হুমকি মালয়েশিয়া সরকারের

করোনার সংক্রমণ রোধে মালয়েশিয়া সরকারের বেঁধে দেয়া বিভিন্ন বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি এবং স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম মানতে ব্যর্থ হলে অভিবাসী কর্মীদের দীর্ঘমেয়াদি ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা বাতিল করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক। আজ বৃহস্পতিবার দেশটির স্থানীয় গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন তিনি।

ইমিগ্রেশন মহাপরিচালক বলেন, গত ২৪ জুলাই থেকে সরকার দেশে ফিরে আসা স্থানীয়দের এবং প্রবেশের অনুমতিপ্রাপ্ত বিদেশিদের জন্য ১৪ দিনের একটি পৃথক কোয়ারেন্টিন ব্যবস্থা তৈরি করেছে। অভিবাসীদের ক্ষেত্রে তাদের পৃথকীকরণের পুরো ব্যয় নিজেরা বহন করতে হবে।

ইমিগ্রেশন ডিজি আরও বলেন, যদি তারা এটি করতে ব্যর্থ হয়, তবে আমরা তাদের স্বামী বা স্ত্রী এবং বিদেশিদের কাছে অস্থায়ী ওয়ার্কিং ভিজিট পাস, পেশাদার ভিজিট পাস, কর্মসংস্থান পাস এবং মালয়েশিয়া মাই সেকেন্ড হোম পাস বাতিল করে দেব।

অনলাইন নিউজ পোর্টাল