মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

আন্তর্জাতিক

স্পেনের প্রাচীন মুসলিম সমাধিক্ষেত্রে ৪ শতাধিক কবরের সন্ধান

 প্রকাশিত: ২৩:১৮, ২১ নভেম্বর ২০২০

স্পেনের প্রাচীন মুসলিম সমাধিক্ষেত্রে ৪ শতাধিক কবরের সন্ধান

স্পেনের উত্তরাঞ্চলে মুসলমানদের প্রাচীন একটি সমাধিক্ষেত্রের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। পাঁচ একরের এই সমাধিক্ষেত্র খুঁড়ে চার শতাধিকেরও বেশি কবর পেয়েছেন তারা।

সমাধিক্ষেত্রটি থেকে ১০০টি প্রাচীন মিশরীয় কফিন ও কিছু মমিও পাওয়া গেছে। মুসলমানদের স্পেন অধিগ্রহণ ও দীর্ঘদিন তাদের অধীনেই থাকার ব্যাপারটি বর্তমানে আনুসঙ্গিক হিসেবে বিবেচিত হয়, এমনকি এসব ইতিহাসের অস্তিত্বও এড়িয়ে যাওয়া হয় বলে জানান ইউনিভার্সিটি অব দ্য বাস্ক কাউন্টির গবেষকরা।

আরাগনের জারাগোজার নিকটবর্তী তৌস্তে শহরের একটি ৮ম শতকের প্রাচীন সমাধিক্ষেত্রে কবরগুলো আবিষ্কার করেন তারা। মুসলিমরা ইবেরীয় উপদ্বীপ অধিগ্রহণ শুরু করার পর ৭১১ থেকে ১৮৯২ খ্রিস্টাব্দ পর্যন্ত স্পেনেই ছিল।

তৌস্তের অ্যানথ্রোপলজিক্যাল অবসারভেটরি অব দ্য ইসলামিক নেক্রোপলিসের পরিচালক মিরিয়াম পিনা পারদোস জানান, এ অঞ্চলের সাংস্কৃতি অনুষঙ্গ দেখে এ অঞ্চলে দীর্ঘদিনের ইসলামিক উপনিবেশের ব্যাপারে ধারণা পাওয়া যায়। এ অঞ্চলের বিভিন্ন স্থাপত্যের ধরন দেখেও এ ব্যাপারে ধারনা পাওয়া যায়। 

এল পাতিয়াজ কালচারাল এসসিয়েশন জানায়, ডিএনএ পরীক্ষা এবং কার্বন ডেটিং করে দেখা গেছে, সমাধিক্ষেত্রে খুঁজে পাওয়া কঙ্কালগুলো অষ্টম-একাদশ খ্রিস্টাব্দের।

পিনা পাদরোস জানান, ‘ইতোপূর্বে ৪৪টি কঙ্কাল আবিষ্কৃত হয়। এ বছর আরও ৪০০টি কঙ্কাল খুঁজে পেয়েছি আমরা। খনন করে ৪০০টি কবর খুঁজে পাওয়া দুর্লভ ব্যাপার।' সবগুলো কঙ্কাল-ই ইসলামিক রীতি অনুযায়ী দাফন করা হয়েছিল।’

বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই আবিষ্কারের ফলে এ অঞ্চলে মুসলিম অধিগ্রহণ সম্পর্কিত অনেক ধারণার পরিবর্তন আসবে। 

পালেওমাস আর্কিওলোজি ফার্মের বিশেষজ্ঞ ইভা গিমেনেজ বলেন, ‘এ অঞ্চলে মুসলিমদের উপস্থিতি ও সংস্কৃতি আমাদের পুর্বের ধারণার চেয়েও বেশি গুরূত্ববহ। স্পেনে মুসলমানদের অবস্থানদের সময়কালের শুরু থেকেই তৌস্তে শহরেও বিশাল সংখ্যক মুসলিম বসতির প্রমাণ মিলেছে। ৪০০টি কবরের অস্তিত্ব এ অঞ্চলে শতাব্দী ব্যাপী মুসলিমদের অবস্থানের প্রমাণই নির্দেশ করে।’

সূত্র: সিএনএন, এনশিয়েন্ট অরিজিন

অনলাইন নিউজ পোর্টাল