বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

আন্তর্জাতিক

সেপ্টেম্বরের শেষে আরো রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর

 প্রকাশিত: ১৮:১৪, ১০ জুন ২০২১

সেপ্টেম্বরের শেষে আরো রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর

এবছরের সেপ্টেম্বরের শেষে আরো রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন। বৃহস্পতিবার সচিবালয়ে কক্সবাজারে থাকা রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিষয়ে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, পলিসি ইস্যু হলেই স্থানান্তরের কাজ শুরু করবো। আমাদের আরো এক দুইটি মিটিং লাগবে, সেগুলো শেষ করে আশা করছি সেপ্টেম্বরের শেষের দিক থেকে আমরা আরো রোহিঙ্গাদের ভাসানচরে নেয়া শুরু করবো।

সচিব বলেন, কক্সবাজারে রোহিঙ্গাদের জায়গা সঙ্কট থাকায় তাদের জন্য ভাসানচরে একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। এ মানুষগুলোকে তাদের দেশ মানসম্মতভাবে ফেরত নেবে, সেই লক্ষ্যে কাজ করছে ইউএন। যেহেতু এটা একটা লম্বা প্রসেস, তাই আপাতত এই ব্যবস্থা। রোহিঙ্গারা যেখানে আছে সেটি পাহাড়ি এলাকা, কিছুদিন আগেও প্রচুর বৃষ্টি হওয়ায় অনেক জায়গায় দেয়াল ধসে গেছে। সেজন্য গত ৬ তারিখ মুখ্য সচিবসহ সভা হয়েছে। সেখানে ১০ জন অ্যাম্বাসেডর উপস্থিত ছিলেন। ভাসানচরে এই মুহূর্তে ১৮ হাজার ৮৯০ জন মানুষ আছে বলে সেখানে রিপোর্টিং করা হয়েছে।

তিনি আরো বলেন, সেখানে ১ লাখ রোহিঙ্গা নিয়ে যাওয়ার টার্গেট রয়েছে। কীভাবে এটি বাস্তবায়ন করা যাবে সেজন্য কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রথম মিটিং হয়েছে। সেখানে আমরা একটি টাইমলাইন ঠিক করেছি। আগামী ১৭ তারিখের মধ্যে একটি পলিসি ডকুমেন্টের ড্রাফট কমিটির পক্ষ থেকে দেবে।

অনলাইন নিউজ পোর্টাল