রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

স্বাস্থ্য

সারা বিশ্বে ফের বেড়েছে করোনায় সংক্রমণ ও মৃত্যু

 প্রকাশিত: ০৮:৩৭, ১৩ সেপ্টেম্বর ২০২১

সারা বিশ্বে ফের বেড়েছে করোনায় সংক্রমণ ও মৃত্যু

 ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সারা বিশ্বজুড়ে টিকা কার্যক্রম চললেও চলতি সপ্তাহের শুরুর দিকে করোনা সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী থাকলেও  সোমবার (১৩ সেপ্টেম্বর) তা বেড়েছে।(১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে  করোনায় সংক্রমণ ও মৃতের সংখ্যা কিছুটা বেড়েছে। এ সময় মারা গেছেন আরও ৭ হাজার ৭৬২ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৬ হাজার ৪০০ জন।

 বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মারা গেছেন ৪৬ লাখ ৪৩ হাজার ৬২৩ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার ২০১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ২০ লাখ ৮ হাজার ৮৩৫ জন।
এর আগে রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান আরও ৭ হাজার ৭০৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৪৫১ জন। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান আরও ৮ হাজার ৯৯৬ জন এবং আক্রান্ত হন ৫ লাখ ৯২ হাজার ১৯২ জন।
 এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ১৮ লাখ ১৭ হাজার ৯১২ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ৭৩৭ জনের। 

অনলাইন নিউজ পোর্টাল