রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

রাশিয়ায় মদ পানের পর বিষক্রিয়ায় ২৬ জনের মৃত্যু

 প্রকাশিত: ২০:২৬, ৯ অক্টোবর ২০২১

রাশিয়ায় মদ পানের পর বিষক্রিয়ায় ২৬ জনের মৃত্যু

রাশিয়ায় মদ পানের পর বিষক্রিয়ায় ২৬ জনের মৃত্যু হয়েছে। কাজাখিস্তান সীমান্তবর্তী ওরেনবার্গ অঞ্চলে স্থানীয়ভাবে উৎপাদিত সুরা পানে এদের মৃত্যু হয়।

এর আগে গত বৃহস্পতিবার রুশ বার্তাসংস্থা রিয়ার খবরে বলা হয়, প্রাদেশিক এক মন্ত্রী জানিয়েছেন, বিষাক্ত মদ্যপানে ৯ জনের মৃত্যু হয়েছে। তবে শনিবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬। আরও ২৮ জন বিষক্রিয়ায় ভুগছেন।

রুশ তদন্ত দল জানিয়েছে মস্কো থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরের দক্ষিণ-পূর্বের এই অঞ্চলে বিক্রি হওয়া অ্যালকোহল পণ্য মান নিয়ন্ত্রণ করে তৈরি কি না তা জানার জন্য তদন্ত চলছে। শুক্রবার তদন্ত দল জানিয়েছিল, পান অনুপযোগী মদ তৈরি ও বিপণনের অভিযোগে ইতিমধ্যে ৬ জনকে আটক করা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল