সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৭ ১৪৩২, ২১ শা'বান ১৪৪৭

ব্রেকিং

৪৬তম বিসিএসে চাকরি পাচ্ছেন ১ হাজার ৪৫৭ প্রার্থী টানা তিন মাস মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ১২ তারিখ দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ভোট ঘিরে মোবাইল ব্যাংকিং সীমিত রাখার নির্দেশ বন্দরে ধর্মঘট নিয়ে হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত সরকারের যুক্তরাষ্ট্রে বৈঠকের পর হন্ডুরাসের নতুন নেতার প্রশংসায় ট্রাম্প ঋণখেলাপি-ব্যাংকডাকাতদের নিয়ে দুর্নীতি দমন করবেন, হাস্যকর : জামায়াত আমির বন্দরের অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিতে ৪ ব্যবসায়ী সংগঠনের চিঠি টিআইবির প্রতিবেদন গভীর পর্যালোচনার দাবি রাখে : বলছে সরকার জামায়াতসহ ৩০টি দল কোনো নারীকে প্রার্থিতা দেয়নি: টিআইবি চট্টগ্রাম বন্দর সচল আছে, দাবি চেয়ারম্যানের ফের লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দর ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত

আন্তর্জাতিক

পিনাকা রকেটের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত

 প্রকাশিত: ১১:২৩, ২৭ জুন ২০২১

পিনাকা রকেটের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত

ভারতের ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে তৈরি পিনাকা রকেটের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।

পরীক্ষার আর কয়েকটি ধাপ পূর্ণ হলেই দেশীয় প্রযুক্তিতে তৈরি এই রকেটটি তুলে দেয়া হবে সেনাবাহিনীর হাতে। সফল উৎক্ষেপণের পর ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

শুক্রবার একটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার ব্যবহার করে এই রকেটটির উত্ক্ষেপণ করা হয়। স্বল্প সময়ের ব্যধানে বেশ কয়েকটি পিনাকা রকেট ছোড়া হয়। এটি অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি একটি ১২২ এমএম ক্যালিবারের রকেট।

ডিআরডিও জানিয়েছে, ৪৫ কি. মি. অবধি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম পিনাকা রকেট। রকেটের এই নতুন অত্যাধুনিক সংস্করণটি তৈরি করতে ডিআরডিওকে সাহায্য করে অর্নামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট এবং হাই-এনার্জি মেটারিয়ালস রিসার্চ ল্যাবরেটরি।

এই পরীক্ষার সময় পিনাকার সকল ফ্লাইট আর্টিকেল নজরে রাখা হয়। রকেটটি সফল ভাবে লক্ষ্যবস্তু ভেদ করে বলে জানা গেছে। ব়্যাডার, ইলেক্ট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে এই পরীক্ষার ওপর নজর রেখেছিল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।

অনলাইন নিউজ পোর্টাল