বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৭ ১৪৩২, ০২ রমজান ১৪৪৭

ব্রেকিং

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের চিঠি হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি দল সংস্কারের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ বিদ্রোহের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের যাবজ্জীবন সচিবালয়েই অফিস করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ইরানে নতুন কোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্কতা জানালেন ল্যাভরভ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সাবেক খেলোয়াড়ের হাতে চিকিৎসকসহ ৫ জন নিহিত

 প্রকাশিত: ১৪:৫৮, ৯ এপ্রিল ২০২১

যুক্তরাষ্ট্রে সাবেক খেলোয়াড়ের হাতে চিকিৎসকসহ ৫ জন নিহিত

আমেরিকার দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের খ্যাতনামা একজন চিকিৎসক, তার স্ত্রী এবং তাদের দুই নাতি-নাতনিসহ পাঁচজনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন দেশটির জাতীয় ফুটবল লিগের (এনএফএল) সাবেক খেলোয়াড় ফিলিপ অ্যাডামস। 

স্থানীয় সময় বুধবার বিকেল পৌনে ৫টায় সাউথ ক্যারোলাইনার ইয়র্ক কাউন্টির রক হিল শহরের মার্শাল রোডের একটি বাড়িতে গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

স্থানীয়ভাবে অত্যন্ত পরিচিত চিকিৎসক রবার্ট লেসলিকে হত্যার এমন হৃদয়বিদারক ঘটনায় সাউথ ক্যারোলাইনাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

আমেরিকার গুরুত্বপূর্ণ জাতীয় লীগে একাধিক দলের হয়ে খেলা ফিলিপ অ্যাডামস কেনইবা চিকিৎসক দম্পতিকে হত্যা করতে যাবেন, সে সম্পর্কে কোনো তথ্য জানা সম্ভব হয়নি। ইয়র্ক কাউন্টি পুলিশের প্রধান সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনও কিছুই বুঝে উঠতে পারছি না।

অনলাইন নিউজ পোর্টাল