মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১১ ১৪৩২, ০৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ সংসদ: প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বেড়েছে ২০-৫০%: ঢাকা চেম্বার গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মঈদুল হাসান, মোহন রায়হানসহ ৯ জন পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল, ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা ছিল শতভাগ: রাষ্ট্রপতি নির্বাচিত সরকার পছন্দের লোক বসাবে, এটাই স্বাভাবিক: তাজুল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নেপালে যাত্রীবাহী বাস গিরিসঙ্কটে পড়ে পর্যটকসহ নিহত ১৯ নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে রান্নাঘরে গ্যাস `বিস্ফোরণে` দগ্ধ ৯, সবার অবস্থা ‘আশঙ্কাজনক` মেক্সিকোর শীর্ষ মাদক কারবারি ‘এল মেনচো’ সামরিক অভিযানে নিহত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই প্লেনের মুখোমুখি সংঘর্ষ

 প্রকাশিত: ১৪:০৯, ১ আগস্ট ২০২০

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই প্লেনের মুখোমুখি সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের মাঝ আকাশে দুই প্লেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে প্লেনে থাকা সাত আরোহীই নিহত হয়েছেন। তাদের মধ্যে অঙ্গরাজ্যের একজন আইনপ্রণেতাও রয়েছেন। প্লেন বিধ্বস্তের এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। 

দুই প্লেনের একটিতে একাই ছিলেন স্থানীয় রিপাবলিকান আইনপ্রণেতা গ্যারি নোপ। তিনি নিজেই প্লেন পরিচালনা করছিলেন। অন্য প্লেনটিতে পাইলট ছাড়াও ছিলেন ৪ জন পর্যটক ও একজন গাইড।

কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের পর কেনাই পেনিনসুলার সলডটনা শহরের বিমানবন্দরের কাছাকাছি প্লেন দুটি বিধ্বস্ত হয়। আরোহীদের কেউই জীবিত নেই। এদের মধ্যে ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। অপরজনের মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে।

অনলাইন নিউজ পোর্টাল