সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২০ ১৪৩২, ১৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩৮ হাজার কোটি টাকা আসতে পারে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ পাকিস্তানের বেলুচিস্তানে বোমা ও বন্দুক হামলা, নিহত ১৯৩ যোগ্যতার ভিত্তিতে নারীরা দেশ গড়ার কাজ পাবেন: জামায়াত আমির সহিংসতার কারণ দলগুলোর ‘নিজেদের ভেতরের সমস্যা’, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার কয়েকজন উপদেষ্টা ‘কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার’ করেছেন নারীর ‘পরিচালক’ পুরুষ, তাই শীর্ষ পদ ‘মুখ্য নয়’ জামায়াতের নারীদের কাছে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে রায় ৫ ফেব্রুয়ারি দুদকের ডাকে সাড়া দেননি উত্তর সিটির এজাজ, দেশত্যাগে নিষেধাজ্ঞা বাহাউদ্দিন নাছিমের ৩৩ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘গলা চেপে ধরার’ হুমকি যুক্তরাষ্ট্রের, দমবন্ধ অবস্থায় কিউবানরা

অর্থনীতি

যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষ অর্থনীতির দেশ হবে চীন

 প্রকাশিত: ১৪:৪৭, ৩০ জুলাই ২০২০

যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষ অর্থনীতির দেশ হবে চীন

যুক্তরাষ্ট্রকে টপকে ২০২৪ সালের মধ্যেই বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হবে চীন। বিশ্বব্যাংক আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল দীর্ঘদিন ধরেই পূর্বাভাস দিচ্ছে যুক্তরাষ্ট্রকে টেক্কা দেবে চীন। এবার বিশ্ব অর্থনৈতিক ফোরাম বলছে, ২০২৪ সালেই যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হবে চীন। যুক্তরাষ্ট্রের অবস্থান হবে দ্বিতীয়, ভারত থাকবে তৃতীয় অবস্থানে।

ইউরোপের পাওয়ার হাউজ হিসেবে পরিচিত দেশগুলোর অর্থনৈতিক অবস্থা ২০২৪ সালেও খুব একটা ইতিবাচক অবস্থায় থাকবে না। এসময়টায় এশিয়ার ৫টি দেশের জিডিপি প্রবৃদ্ধি শীর্ষ অবস্থানে থাকবে। এরমধ্যে পঞ্চম অবস্থানে থাকবে ইন্দোনেশিয়া। জাপানের অবস্থান থাকবে চতুর্থ আর রাশিয়া থাকবে ষষ্ঠ অবস্থানে। দুই ঋণদাতা সংস্থার পূর্বাভাসের ওপর ভিত্তি করে এমন তথ্য দিয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম। সংস্থাটির প্রতিবেদন বলছে, ‌১৯৯০ সাল থেকেই অর্থনৈতিক দিক দিয়ে স্থিতিশীল অবস্থানে আছে চীন।

বিশ্ব অর্থনৈতিক ফোরাম বলছে, চীন জনসংখ্যা নিয়ন্ত্রণে শক্তিশালী ভূমিকা রাখছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপিন্স শ্রমশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এশিয়ার মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোও বিশ্ববাজারে স্বকীয় স্থান করে নিয়েছে। তবে এশিয়ার উন্নয়নশীল অর্থনীতির বাধাঁ হতে পারে গ্রাম ও শহর অঞ্চলের উন্নয়নের পার্থক্য, পরিবেশ বিপর্যয়, সুশাসনের অভাব।

১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। ১৯৯২ সালে চীনের অবস্থান ছিলো দশম। ২০২৪ সালে যা শীর্ষে আসার কথা রয়েছে। ২০২৪ সালে ভারত পৌঁছাতে পারে তৃতীয় অবস্থানে। যেখানে ১৯৯২ সাল কিংবা ২০০৮ সালের তালিকায় শীর্ষ ১০ দেশের স্থানে ভারতের নাম ছিলো না। ২০২৪ সালে শীর্ষ দশের তালিকায় ওপরের দিকে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি সব দেশই থাকবে এশিয়ার। তালিকার নিচের অবস্থানে থাকবে ইউরোপের দেশগুলো। অষ্টম অবস্থানে থাকবে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, এমনটাই পূর্বাভাস বিশ্ব অর্থনৈতিক ফোরামের।

অনলাইন নিউজ পোর্টাল