রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

ভোলায় অস্ত্রসহ ৩ জলদস্যু আটক

 প্রকাশিত: ২২:৪৩, ৭ জুন ২০২১

ভোলায় অস্ত্রসহ ৩ জলদস্যু আটক

ভোলার মেঘনার মধ্যবর্তী মদনপুর চর থেকে জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর আলমসহ ৩ জনকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে দেশি তৈরি ৩টি পিস্তল, ২টি রামদা ও ২টি করাত উদ্ধার করা হয়েছে। সোমবার (০৭ জুন) বিকেল সোয়া ৩টায় তাদের আটক করা হয়।

তারা হলেন- জাহাঙ্গীর আলম, নুরে আলম ও আবদুর রহিম। তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলার কমল নগর থানায়।

কোস্টগার্ড জানিয়েছে, জলদস্যু জাহাঙ্গীর বাহিনী মেঘনায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৩টায় ভোলার মদনপুর চরে কোস্টগার্ডের একটি টিম অভিযান চালায়। এ সময় দেশি পিস্তল ও দাড়ালো অস্ত্রসহ জাহাঙ্গীর আলমসহ তার দুই সহযোগীকে আটক করা হয়। এছাড়া তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা করবে বলে জানিয়েছেন কোস্টগার্ড।

অনলাইন নিউজ পোর্টাল