শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

স্বাস্থ্য

ভারতে আবারও করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত!

 প্রকাশিত: ০৮:২৪, ৮ জুন ২০২১

ভারতে আবারও করোনা ভাইরাসের  নতুন ধরন শনাক্ত!

 করোনার ডাবল ভেরিয়েন্ট নিয়ে বিপর্যস্ত অবস্থা ভারতে। এ নিয়ে করোনার নতুন ধরনে নাজেহাল দেশটিতে নতুন শঙ্কা তৈরি হয়েছে। জানা গেছে, নতুন এই ধরনের আবার তিন উপধরন আছে, যার মধ্যে অতিসংক্রামক ডেল্টা ধরন নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

বর্তমান ভারতে নমুনা পরীক্ষার পর পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির (এনআইভি) গবেষকরা এমনটাই জানিয়েছেন। তাদের দাবি, ব্রাজিল ও ব্রিটেন থেকে আসা যাত্রীদের নমুনায় সংক্রামক আরেক ধরনের খোঁজ মিলেছে। করোনার নতুন ধরনের নাম বি.১.১.২৮.২।
ব্রিটেন স্ট্রেইন ও কভিডের বি.১ ধরনের সংমিশ্রণে নতুন এই স্ট্রেইনের উৎপত্তি হয়েছে কি না তা এখনো ধরা যায়নি। ভাইরাসের প্রোটিনে কী কী বদল হয়েছে সেটাও জানা যায়নি। পরীক্ষা-নিরীক্ষা চলছে। ধারণা, এটি ডি৬১৪জি ভেরিয়েন্টেরই কোনো পরিবর্তিত রূপ হতে পারে।

অনলাইন নিউজ পোর্টাল