বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৪ ১৪৩২, ০৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

‘আস্থা বাড়ানো’, সুদের হার কমানোই প্রধান লক্ষ্য নতুন গভর্নরের প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন, আরও অনেক জায়গায় হবে: অর্থমন্ত্রী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা ৯ এপ্রিল এবারও ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ ঈদযাত্রা: ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু ৩ মার্চ স্ত্রী হত্যার দায়ে স্বামীর প্রাণদণ্ড বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতন, পোড়ানো হল হাত নিজেই সরে গেলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী অবৈধ সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড বৃত্তির জন্য নির্বাচিত সাড়ে ৬৮ হাজার শিক্ষার্থী বগুড়ায় মাদক নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, পরিবারের দাবি হত্যা সীমান্তে পাকিস্তান, আফগানিস্তান বাহিনীর গুলি বিনিময়

জাতীয়

বেনাপোলে ৯টি পিস্তল, গুলি ম্যাগজিনসহ ইউপি সদস্য গ্রেফতার

 প্রকাশিত: ২৩:৫৭, ৩০ অক্টোবর ২০২০

বেনাপোলে ৯টি  পিস্তল, গুলি ম্যাগজিনসহ ইউপি সদস্য গ্রেফতার

বেনাপোল সীমান্তে ৯টি নাইন এমএম পিস্তল, ১৯টি ম্যাগাজিন ও ৪৯ রাউন্ড গুলিসহ হবিবর রহমান নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। যশোরের  বেনাপোল সীমান্তবর্তী পুটখালী গ্রাম থেকে শুক্রবার দুপুরে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

যশোর র‌্যাব -৬ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল সরোয়ার হুসাইন জানান, ভারত থেকে বিপুল পরিমাণ অস্ত্রের চালান পাচার করে পুটখালীতে মজুদ করা হচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা পুটখালী ইউপি মেম্বার হবিবর রহমানের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ৯টি নাইন এমএম পিস্তল, ১৯টি ম্যাগাজিন ও ৪৯ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।

আটক হবিবর পুটখালী গ্রামের কোরবান বিশ্বাসের ছেলে ও পুটখালী ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য। সে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসায় জড়িত বলে র‌্যাব জানায়। জিজ্ঞাসাবাদ শেষে আটক হবিবর রহমানকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে লে. কর্নেল সরোয়ার হুসাইন জানান।

অনলাইন নিউজ পোর্টাল