সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

ফিচার

বিখ্যাত শিল্পী বাপ্পি লাহিড়ী গুরুতর অসুস্থ , কথা বলতে পারছেন না

 প্রকাশিত: ১৬:৩৮, ১৮ সেপ্টেম্বর ২০২১

বিখ্যাত শিল্পী বাপ্পি লাহিড়ী গুরুতর অসুস্থ , কথা বলতে পারছেন না

ভারতের বিখ্যাত শিল্পী বাপ্পি লাহিড়ী গুরুতর অসুস্থ , কথা বলতে পারছেন না  তিনি! কয়েক মাস আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন বাপ্পি লাহিড়ী। ভর্তি ছিলেন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। এরপর কোভিড থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলেও শরীর আর সম্পূর্ণ ঠিক হয়নি। এরপরেই নাকি গলার সুর সম্পূর্ণ হারিয়েছেন বাপ্পি। বাবার অসুস্থতার খবর পেয়ে কয়েক মাস আগেই লস অ্যাঞ্জেলস থেকে দেশে ফিরেছেন ছেলে বাপ্পা। তারপর আর মার্কিন মুলুকে ফিরে যাননি। বাবার খেয়াল রাখছেন।

 তবে , বাপ্পির পরিবার ঘনিষ্ঠ এক সূত্রের খবর ফুসফুস সংক্রান্ত বেশ কিছু সমস্যা ধরা পড়েছে এই সুরকার-গায়কের। সেজন্যই নাকি ডাক্তারদের নির্দেশে তার কথা বলা বারণ।

অন্যদিকে বাপ্পি সরাসরি তার বাবার সুর হারানোর কথা নিয়ে কিছু না বললেও ঠারেঠোরে বুঝিয়েছেন করোনা বেশ ভালোমতোই প্রভাব ফেলেছে তার বাবার স্বাস্থ্যে। কোভিড হওয়ার পর থেকেই একটু ঝিমিয়ে গিয়েছেন বাপ্পি। এরপর রয়েছে তার হাঁটুর সমস্যা। সম্প্রতি উত্তরোত্তর বেড়েছে সেই সমস্যা। এতটাই যে তার হাঁটু প্রতিস্থাপন করা হবে। ছেলের আশা ভবিষ্যতে আবার হেঁটে চলে স্বাভাবিক সুস্থ জীবনে ফিরবেন তার বাবা।

অনলাইন নিউজ পোর্টাল