শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

আন্তর্জাতিক

ভারতের রাজস্থানে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৮

 প্রকাশিত: ১৭:০৩, ১১ নভেম্বর ২০২০

ভারতের রাজস্থানে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৮

ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরে মঙ্গলবার একটি নির্মাণাধীন কারখানার ভবন ধসে অন্তত আট শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার কাজ চলছে। বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে সিনহুয়ার খবরে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় যোধপুরের বাসনি শিল্প এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙে পড়লে আটজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

শ্রমিকরা ঘটনাস্থলে কর্মরত অবস্থায় সন্ধ্যা ৫টা থেকে ৬টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং শ্রমিকদের মৃত্যুকে অত্যন্ত ‘দুর্ভাগ্যজনক’ বলে বর্ণনা করেছেন।

খবরে বলা হয়েছে, দুর্ঘটনার সময় ভবনে ১৬ জনের বেশি শ্রমিক উপস্থিত ছিল। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ছাদটি ভেঙে পড়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অনলাইন নিউজ পোর্টাল