সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৪ ১৪৩২, ২৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

দেড় বছরের মধ্যে পুঁজিবাজারে সূচকে বড় লাফ রমজানে হাইস্কুল স্কুল বন্ধ রাখতে নির্দেশ বিএনপির ইচ্ছাতেই সংসদ প্রাঙ্গণে শপথ: আসিফ নজরুল খুলনা-৫: জামায়াত নেতার বাড়িতে আগুন, অভিযোগ বিএনপির বিরুদ্ধে রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: রায় ৪ মার্চ ৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য বিএনপির জয়ের পর বড় উত্থানে পুঁজিবাজারে লেনদেন শুরু সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, বিক্ষোভ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান টাকা নিয়ে বিরোধ ছেলের সঙ্গে, কুপিয়ে মারল বাবাকে নাইজেরিয়ায় বন্দুকধারী বাইকারদের হামলায় নিহত অন্তত ৩২ ইমরান খানকে সুচিকিৎসা দেওয়ার আহ্বান ওয়াসিম-ওয়াকারদের

জাতীয়

ফেসবুকে ধামাকা অফারের নামে প্রতারণা, দম্পতি গ্রেফতার

 প্রকাশিত: ০৭:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২০

ফেসবুকে ধামাকা অফারের নামে প্রতারণা, দম্পতি গ্রেফতার

‘অফার! অফার! অফার! আপনাদের সবার জন্য এক ধামাকা অফার! পাইকারি দামে পাওয়া যাবে। যেকোনো চারটি ড্রেস ১২০০ টাকা!এভাবেই কম দামে মেয়েদের ড্রেসের অফার ও আকর্ষণীয় ছবি পোস্ট দিয়ে কম দামে বিক্রির লোভনীয় অফার দিয়ে আসছিল ফেসবুকে ‘ফ্যাশন হাউজ’ নামে একটি পেইজ । এতে অনেকেই অকৃষ্ট হয়ে অনলাইনে অর্ডার করতেন। শর্ত অনুযায়ী পণ্যের দাম মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে অগ্রিম পরিশোধ করলেও আজ অবধি কোনো ক্রেতাই অর্ডার করা পণ্য পায়নি। বরং ওই পেইজ থেকে অর্ডারকৃতদের ব্লক করে দেওয়া হতো।

 

প্রতারণার অসংখ্য ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অনলাইনে পোশাক বিক্রির নামে প্রতারণার চালিয়ে অর্থ আত্মসাতকারী এই চক্রের দুই জনকে খুলনা থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার।

গ্রেফতার হওয়া প্রতারকরা হলেন- ‘ফ্যাশন হাউস’ ফেসবুক পেইজের স্বত্বাধিকারী ওসমান গণি (২৫) ও তার স্ত্রী সুরাইয়া আক্তার স্বর্ণা (২১)। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ১৬টি সিম উদ্ধার করা হয়।

সিআইডির সাইবার পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, হাজারও ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সিআইডির সাইবার পুলিশ অনুসন্ধান শুরু করে। এক পর্যায় প্রতারণার সত্যতা পাওয়া গেলে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত ২৪ সেপ্টেম্বর খুলনা মহানগরের কাশেম নগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে প্রতারক ওসমান গণি ও তার সহযোগী স্ত্রী সুরাইয়া আক্তার স্বর্ণাকে গ্রেফতার করা হয়।

অনলাইন নিউজ পোর্টাল