রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

স্বাস্থ্য

প্রধানমন্ত্রী গ্লোবাল ভ্যাকসিন সামিটে যোগ দিচ্ছেন

 প্রকাশিত: ১৪:৪৮, ২ জুন ২০২০

প্রধানমন্ত্রী গ্লোবাল ভ্যাকসিন সামিটে যোগ দিচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত গ্লোবাল ভ্যাকসিন সামিটে যোগ দিচ্ছেন। আগামী ৪ জুন বৃহস্পতিবার অনলাইনে এই সামিট অনুষ্ঠিত হবে।

ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন মঙ্গলবার (২ জুন) এক বার্তায় জানিয়েছে, ‘গ্লোবাল ভ্যাকসিন সামিটে যোগ দেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাচ্ছি। জনস্বাস্থ্যের জন্য ভ্যাকসিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এমনকি কোভিড-১৯ মোকাবিলার চেয়েও বেশি।’

গ্লোবাল ভ্যাকসিন সামিটে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইতোমধ্যেই আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির ফরেন অফিস জানায়, ভ্যাকসিন অ্যালায়েন্সের (গ্যাভি) তহবিল সংগ্রহের অংশ হিসেবে সারা বিশ্ব একযোগে কাজ করার লক্ষ্যে এই সামিটের আয়োজন করা হয়েছে।

২০২৫ সালের মধ্যে আরও ৩০০ মিলিয়ন শিশুর ভ্যাকসিন দান ও ৮ মিলিয়ন শিশুর জীবন বাঁচাতে একযোগে কাজ করবে গ্যাভি।

আগামী ৪ জুনের অনলাইন সামিটে বিশ্বের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সামিটে করোনা মোকাবিলায় ভ্যাকসিন নিয়েও আলোচনা প্রাধান্য পাবে।

অনলাইন নিউজ পোর্টাল