বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১২ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

জাতীয়

প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ কেন সন্তোষজনক নয়, ১৮টি ব্যাংককে চিঠি

 প্রকাশিত: ১৭:৪০, ২১ সেপ্টেম্বর ২০২০

প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ কেন সন্তোষজনক নয়, ১৮টি ব্যাংককে চিঠি

শিল্প ও সেবাখাতের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ সন্তোষজনকভাবে কেন করা হইনি, কারণ জানতে চেয়ে ১৮টি ব্যাংককে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ব্যাংকগুলোর কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ কেন সন্তোষজনক নয়, তা তিন কর্ম দিবসের মধ্যে জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে।

করোনা ভাইরাসের ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষ্যে ২৩ এপ্রিল সরকার শিল্প ও সেবাখাতের জন্য ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। ব্যাংকগুলোর নিজস্ব তহবিল থেকে এ ঋণ বিতরণের কথা থাকলেও পরবর্তীকালে অর্থের যোগান দিতে বাংলাদেশ ১৫ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে।

তহবিলের আওতায় ব্যাংকগুলো ২০ হাজার ৫৭ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে প্যাকেজের পুরো অর্থ বিতরণ করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ১৮টি ব্যাংক তহবিলে থেকে নামমাত্র ঋণ বিতরণ করেছে বলে জানা গেছে।

অনলাইন নিউজ পোর্টাল