মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৮ ১৪৩২, ২২ শা'বান ১৪৪৭

ব্রেকিং

এবারের ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ ফেইসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব: ব্যাংকে কোটি টাকা, তিন ফ্ল্যাট আশা করি আমাকে ভুলে যাবেন এবং মাফও করে দেবেন: বাণিজ্য উপদেষ্টা সরকারি ব্যয়ে কাউকে হজে নেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা কোন এলাকার কী অবস্থা, প্রচার শেষে খোঁজ নিচ্ছেন তারেক গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডির ৫ ও স্ত্রীর ৭ দিনের রিমান্ড দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের সামান্য উন্নতি হাদির পরিবার পেল ফ্ল্যাটের দলিল ও চাবি ৫০তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ জন আমি সরে দাঁড়াতে চাই: ঢাবি উপাচার্য নেত্রকোণায় রাতের আঁধারে ৪ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে, ব্যবহার নয় গোপন কক্ষে প্রচার পর্ব শেষ, নিরাপত্তার চাদরে দেশ শনিবার পর্যন্ত জনসভা-শোভাযাত্রা-মিছিলে ইসির নিষেধাজ্ঞা জাতীয় নির্বাচন: আজ রাত থেকে ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে চার তৃণমূল নেতাকে গ্রেফতার করল সিবিআই

 প্রকাশিত: ১৫:০১, ১৭ মে ২০২১

পশ্চিমবঙ্গে চার তৃণমূল নেতাকে গ্রেফতার করল সিবিআই

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নারদা ঘুস কেলেঙ্কারি মামলা নাটকীয় মোড় নিল। সোমবার সকালে এই মামলায় কেন্দ্রীয় তদন্ত বাহিনীকে (সিবিআই) সঙ্গে নিয়ে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে অভিযান চালায় সিবিআই। একইসঙ্গে অভিযান চালানো হয় তৃণমূলের বিধায়ক মদন মিত্র এবং কলকাতার সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে। তাদের সবাইকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, ফিরহাদ হাকিমের গ্রেফতারের সময় তৃণমূল কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ব্যাপক উত্তেজনা দেখা যায়। এক পর্যায়ে রাস্তায় শুয়ে পড়ে তৃণমূল কর্মীরা সিবিআইয়ের গাড়ি আটকে দেয়। পরে মন্ত্রী ফিরহাদ হাকিম নিজেই গাড়ি থেকে নেমে কর্মীদের রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করেন।

ফিরহাদ বলেন, আমাকে বিনা নোটিশে গ্রেফতার করা হয়েছে। আমরা আদালতে এর মোকাবিলা করব।

তৃণমূল মন্ত্রীদের গ্রেফতারের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার সাবেক মেয়র ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের বাসায় যায়। সেখান থেকে পরে চলে যান সিবিআইয়ের অফিস নিজাম প্যালেসে। নিজাম প্যালেসে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ফিরহাদ হাকিমদের গ্রেফতার বেআইনি।

যতক্ষণ পর্যন্ত তাদের ছেড়ে দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত নিজাম প্যালেস ছাড়বেন না বলেও ঘোষণা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১৪ সালে নারদা নিউজের মাথা ম্যাথু স্যামুয়েল স্টিং অপারেশন করেন। ম্যাথুর পরিকল্পনা অনুযায়ী ইমপেক্স কনসালট্যান্সি নামে একটি কাল্পনিক সংস্থার হয়ে নারদা নিউজের লোকজন তৃণমূলের নেতা-নেত্রীদের কাছে পৌঁছান‌।

নারদা নিউজের দাবি, ওই কাল্পনিক সংস্থা রাজ্যে ব্যবসা চালানোর জন্য ৭২ লাখ টাকা ঘুষ দেয় তৃণমূলের নেতা-নেত্রীদের।

মুকুল রায়, শুভেন্দু অধিকারী, সুলতান আহমেদ, সৌগত রায়, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়, পুলিশ কর্মকর্তা এমএইচ আহমেদের নাম জড়িয়ে যায় নারদা কাণ্ডে। এদের প্রত্যেককে ভিডিওতে টাকা নিতে দেখা যায়।

অনলাইন নিউজ পোর্টাল