মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৫ ১৪৩২, ২৯ শা'বান ১৪৪৭

ব্রেকিং

এক হাসিনায় আটকে থাকবে না ভারত-বাংলাদেশ সম্পর্ক: ফখরুল কর্মকর্তা-কর্মচারীদের বিদায় জানালেন প্রধান উপদেষ্টা রমজানে হাইস্কুল বন্ধ রাখার নির্দেশ স্থগিত ভোটের পরের সহিংসতায় দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন তারেক রহমান ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত, প্রধানমন্ত্রী থাকবেন কোথায় নির্বাচনে প্রচারণা ব্যয়ের সীমা লঙ্ঘন, শীর্ষে বিএনপি: টিআইবি পুরোনো জীবনে ফিরে যাবো, লেখালেখি করবো: পররাষ্ট্র উপদেষ্টা অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি নাসার নজরুলের স্ত্রীর ৫ কোটি ২৯ লাখ টাকার জমি জব্দ ভারতে এআই সম্মেলন শুরু, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় তেলের গুদাম ক্ষতিগ্রস্ত মঙ্গলবার শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সচিবালয়ে বিদায়ের সুর

আন্তর্জাতিক

পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদে হত্যায় ব্যবহৃত হয়েছে ইসরায়েলি অস্ত্র

 প্রকাশিত: ১৮:১১, ৩০ নভেম্বর ২০২০

পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদে হত্যায় ব্যবহৃত হয়েছে ইসরায়েলি অস্ত্র

দখলদার ইসরায়েলে তৈরি অস্ত্রের সাহায্যে ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের ভগ্নাংশ বিশ্লেষণের পর এ বিষয়ে নিশ্চিত হয়েছে ইরানি বিশেষজ্ঞরা।

ইরানের বার্তা সংস্থা 'ইরান প্রেস' আজ সোমবার এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, তাদের হাতে বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ রয়েছে যাতে এটা স্পষ্ট দূরনিয়ন্ত্রিত অটোমেটিক মেশিনগানের সাহায্যে ইরানি বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। দূর নিয়ন্ত্রিত মেশিনগানটি একটি নিশান ভ্যানের ওপরে বসানো ছিল এবং তা দিয়েই ফাখরিজাদে-কে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এরপর ওই নিশান গাড়িতেও বিস্ফোরণ ঘটানো হয়।

 

দু'টি উদ্দেশ্যে নিশান ভ্যানে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে, প্রথমত তারা চেয়েছিল বিস্ফোরণের মাধ্যমে ড. ফাখরিজাদে'র দেহরক্ষী দলের সদস্যদের ওপর আঘাত হানতে। দ্বিতীয়ত দূর নিয়ন্ত্রিত মেশিনগান ও যন্ত্রাংশসহ সব প্রমাণ পুরোপুরি ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু ব্যবহৃত অস্ত্রের একাংশ উদ্ধারের পর বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন, এটি ইহুদিবাদী ইসরায়েলে তৈরি হয়েছে।

ইরান প্রেস বার্তা সংস্থা আরও জানিয়েছে, তারা নিশ্চিত হতে পেরেছে ইসরায়েলি পরিকল্পনা অনুযায়ী তাদেরই অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল