রোববার ২১ জুন ২০২৬, আষাঢ় ৭ ১৪৩৩

ব্রেকিং

কুয়ালা লামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি এমপির বক্তব্যে উত্তপ্ত সংসদ অপহরণের পর শিশু হত্যা: বগুড়ায় ৫ জনের প্রাণদণ্ড ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুতে তদন্ত কমিটি পাঁচদিন ভারী বৃষ্টি হতে পারে ৬০ দিনে চুক্তি না হলে হরমুজ প্রণালিতে টোল আদায়ের হুমকি ট্রাম্পের মালয়েশিয়া গেলেন প্রধানমন্ত্রী কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হামের উপসর্গ নিয়ে আরো ৩ মৃত্যু দুই এমপির পাশাপাশি নিজের বক্তব্যও বাদ দিলেন স্পিকার যুদ্ধে ইরানই জয়ী, মনে করে অধিকাংশ ইসরায়েলি বাজে ব্যাটিংয়ে শেষ ম্যাচও হেরে হোয়াইটওয়াশড বাংলাদেশ পূর্ববর্তী সরকারের গাফিলতিতে টিকা কর্মসূচিতে সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক, মামলা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু হচ্ছে পাকিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ৭ গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ১১ ১১ বলে ফিফটির বিশ্বরেকর্ড, ফাইনালে লঙ্কান বোলিং গুঁড়িয়ে সুরিয়াভানশির ২৯ বলে ৯৪

জাতীয়

এসি মেরামত করতে এসে নিহত হন আজিজুল: ফায়ার সার্ভিস

 প্রকাশিত: ২২:৫৮, ১৩ জানুয়ারি ২০২১

এসি মেরামত করতে এসে নিহত হন আজিজুল: ফায়ার সার্ভিস

এসিতে যান্ত্রিক ত্রুটি মেরামত করতে এসে বিস্ফোরণের ঘটনায় টেকনিশিয়ান আজিজুল হক নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৩ এর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিয়াজ আহমেদ।
বুধবার ঘটনাস্থলে সাংবাদিকদের কাছে এ কথা জানান ফায়ার সার্ভিসের অ্যান্ড সিভিল ডিফেন্সের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। 

নিহত আজিজুল হক আজিজ ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিনিয়র টেকনিশিয়ান হিসেবে তিনি কর্মরত ছিলেন। তার বাড়ি ফরিদপুরে।

তিনি বলেন, ভিসা সেন্টারের সেন্ট্রাল এসিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আজিজুল ও আরেকজন টেকনিশিয়ান আনে কর্তৃপক্ষ। পরে আজিজুল ও তার সহযোগী ১৪ তলা ভবনটির ছাদে এসির আউটবক্স মেরামত করতে যান। সেখানে বিস্ফোরণ ঘটলে আজিজুল ছাদেই মারা যায়। এ বিস্ফোরণের কারণে ভিসা সেন্টারের ভেতরের ২৫-৩০ শতাংশ ধ্বংস হয়ে যায়।

তিনি আরো বলেন, এ বিষয়ের তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এখনই সঠিক কারণ বলা যাচ্ছে না। আমরা ঘটনাস্থলে এসে কাউকে আহত পাইনি।

গুলশান ডিপ্লোম্যাটিক জোনের উপ-কমিশনার (ডিসি) আশরাফুল ইসলাম বলেন, নিহত আজিজুল স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে নিয়ে রাজধানীর শাহাজাদপুরে থাকতেন।
 
ভিসা সেন্টারের কর্মকর্তা শরিফ আহমেদ বলেন, ১টা ৪০ মিনিটের দিকে বিকট শব্দ শুনে দ্রুত অফিস থেকে বের হই। বিস্ফোরণে অফিসের কাঁচের গ্লাস ও জিনিসপত্র ধ্বংস হয়। এ ঘটনায় আমাদের ছয়জন সহকর্মী আহত হয়েছেন। পরে ছাদের ওপর থেকে টেকনিশিয়ান আজিজুলের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, বুধবার দুপুরে রাজধানীর গুলশান-২ এর এনসিসি ভবনের নিচ তলায় সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রসেসিং সেন্টার এসি বিস্ফোরণের খবর পাওয়া যায়।

অনলাইন নিউজ পোর্টাল