বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১২ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

আন্তর্জাতিক

নতুন জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন

 প্রকাশিত: ১৯:২৫, ২৯ অক্টোবর ২০২০

নতুন জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। সম্প্রতি মার্কিন জরিপ সংস্থা এসএসআরএস নতুন করে একটি জনমত জরিপ করেন। এতে এই তথ্য উঠে এসেছে।

জরিপে অংশ নেয়া ব্যক্তিদের মধ্যে ৫৪ শতাংশ বাইডেনকে সমর্থন দিয়েছেন। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন ৪২ শতাং ভোটার।

সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, জরিপে বাইডেন যতটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন গত দুই দশকেও শেষ মুহূর্তে কোনো প্রার্থী এতোটা সুবিধাজনক অবস্থায় ছিলেন না।

সিএনএন-এসএসআরএস –এর জরিপে বলা হয়েছে, আগাম ভোট দিয়েছেন এমন ব্যক্তিদের মধ্যে ৬৪ শতাংশই জো বাইডেনের প্রতি রায় দিয়েছেন। অন্যদিকে এমন ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি রায় দিয়েছেন ৩৪ শতাংশ।

এখনো পর্যন্ত ভোট দেননি; তবে আগাম ভোট দেওয়ার পরিকল্পনা করছেন এমন ভোটারদের ৬৩ শতাংশই জো বাইডেনের সমর্থক। অন্যদিকে ট্রাম্পের সমর্থক ৩৩ শতাংশ। অর্থাৎ, এক্ষেত্রে দুই তৃতীয়াংশ ব্যবধানে এগিয়ে রয়েছেন বাইডেন।

নির্বাচন প্রকল্পের সংগৃহীত তথ্য অনুসারে, আগাম ভোট প্রদানকারী ভোটারদের সংখ্যা বাড়ছে। এক শতকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ ভোট প্রদানের রেকর্ড হতে পারে এবারের নির্বাচনে।

অনলাইন নিউজ পোর্টাল