রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

আন্তর্জাতিক

দ্বিতীয়বারের মতো অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলা করেছে ইইউ

 প্রকাশিত: ২১:১৯, ১২ মে ২০২১

দ্বিতীয়বারের মতো অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলা করেছে ইইউ

করোনাভাইরাসের টিকা সরবরাহে দেরি করার অভিযোগে যুক্তরাজ্য ও সুইডেনভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার বেলজিয়ামের আদালতে দ্বিতীয়বারের মতো মামলা করে ইইউ। 

ইইউর আইনজীবী রাফায়েল জাফেরালি বলেন, চুক্তির শর্তানুযায়ী গত ডিসেম্বর থেকে জুন শেষ হওয়ার আগে ইইউকে টিকার ৩০ কোটি ডোজ সরবরাহের কথা ছিল অ্যাস্ট্রাজেনেকার। তবে প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত পাঁচ কোটি ডোজ সরবরাহ করতে পেরেছে। 

তিনি আরো বলেন, আদালত যেন অ্যাস্ট্রাজেনেকাকে জুন মাস শেষ হওয়ার আগেই ১২ কোটি ডোজ টিকা সরবরাহের আদেশ দেন।

অন্যদিকে এই মামলার বিষয়ে অ্যাস্ট্রাজেনেকার আইনজীবী হাকিম বৌলারবাহ বলেন, ‘দ্বিতীয় মামলার কোনো গ্রহণযোগ্যতাই নেই। কারণ, এরই মধ্যে এ-বিষয়ে একটি মামলা চলমান রয়েছে।’

অনলাইন নিউজ পোর্টাল