শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

শিক্ষা

ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ, পাস ২১.৭৫ শতাংশ

 প্রকাশিত: ১৫:১৩, ২৩ নভেম্বর ২০২১

ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ, পাস ২১.৭৫ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষে (স্নাতক সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।  এতে পাসের হার ২১.৭৫ শতাংশ।

পরীক্ষায় মোট ১ হাজার ২৫০ আসনের বিপরীতে অংশগ্রহণ করেছেন ২৩ হাজার ৩৪৭ জন পরীক্ষার্থী। পাস করেছেন ৫০৭৯ জন। পাসের হার ২১.৭৫ শতাংশ। আর ফেলের হার ৭৮ দশমিক ২৫ শতাংশ।

মঙ্গলবার দুপুর ১২টার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল মঈন।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd গিয়ে ফল দেখতে পারবেন অথবা রবি, এয়ারটেল, টেলিটক বা বাংলালিংক নম্বর থেকে DU GA < roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস করে ফল জানতে পারবেন।

সর্বোচ্চ ১০৬ নম্বর পেয়ে পরীক্ষায় প্রথম হয়েছেন নটেরডেম কলেজের শিক্ষার্থী আরাফাত সামির আবির। ১০২.৭৫ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান এবং ১০১.২৫ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী কাজী হাসনা হেনা।

পাস করা শিক্ষার্থীরা ২৮ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর বিষয় পছন্দ ক্রম পূরণ করবেন, কোটায় আবেদন করা পরীক্ষার্থীরা ২৪-৩০ নভেম্বর বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস থেকে ফরম সংগ্রহ করে তা যথাভাবে পূরণ জমা দেবেন।

অনলাইন নিউজ পোর্টাল