বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, চৈত্র ৫ ১৪৩২, ৩০ রমজান ১৪৪৭

ব্রেকিং

তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

জাতীয়

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হান্নান খান আর নেই

 প্রকাশিত: ১৭:১৪, ২৯ নভেম্বর ২০২০

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হান্নান খান আর নেই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমম্বয়ক বীর মুক্তিযোদ্ধা মুহা. আবদুল হাননান খান (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলায়হি রাজিউন)।

রোববার (২৯ নভেম্বর) দুপুর পৌনে ১ টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে জানিয়েছেন সংস্থার সহ-সমন্বয়ক এম সানাউল হক।

সানাউল হক জানান, তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।

আইজিপির পদমর্যাদায় থাকা তদন্ত সংস্থার প্রধান মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অজস্র গুনগ্রাহী রেখে গেছেন৷

তার মৃত্যুতে তদন্ত সংস্থার সব স্তরের কর্মকর্তা কর্মচারীরা গভীর শোকাহত। সবাই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন৷

অনলাইন নিউজ পোর্টাল