সোমবার ২৯ জুন ২০২৬, আষাঢ় ১৬ ১৪৩৩

ব্রেকিং

উজানের ঢলে ফুঁসছে তিস্তা, পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে গৃহকর্মী নির্যাতন; স্ত্রীসহ মানবাধিকার কর্মীর সাত বছরের কারাদণ্ড ক্রিকেটার নাঈমকে হেনস্তা: পুলিশের ‘দোষ’ পেয়েছে তদন্ত কমিটি ১৭ বছর ধরে ‘নির্যাতিত কর্মীদের’ জন্যও বরাদ্দ চান শামা এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল, ১৫২১ জনকে মনোনয়ন আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী সংসদে শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো ৪ মৃত্যু, শনাক্ত ১১৬ সিলেটের নতুন ডিসি রেজা হাসান, কুমিল্লায় রোজী আকতার কার্নিশে ঝোলা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশের প্রাণদণ্ড হাদি হত্যা: ১৫ জুলাইয়ের মধ্যে অধিকতর প্রতিবেদন জমা দিতে নির্দেশ ভাঙ্গায় কয়েকটি গ্রামের মধ্যে সংঘর্ষে মহাসড়ক বন্ধ, আহত অর্ধশতাধিক জর্ডানকে হারিয়ে আর্জেন্টিনার তিনে তিন ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল ইরানের অস্তিত্ব থাকবে না, আবারও হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক

চলচ্চিত্র পরিচালক বিশিষ্ট বুদ্ধদেব দাশগুপ্ত মারা গেছে

 প্রকাশিত: ১১:৪২, ১০ জুন ২০২১

চলচ্চিত্র পরিচালক বিশিষ্ট বুদ্ধদেব দাশগুপ্ত মারা গেছে

ভারতের চলচ্চিত্র বিখ্যাত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত (৭৭)মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর ৬টায় দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। কেবল পরিচালনা নয়, সাহিত্য জগতেও সমানভাবে প্রসিদ্ধ ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত।

অন্যথায় তিনি দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। তার ডায়ালাইসিস চলছিল। আজও ডায়ালাইসিস হওয়ার কথা ছিল। কিন্তু ভোরবেলা তার স্ত্রী সোহিনী দাশগুপ্ত দেখেন, বুদ্ধদেব বাবুর শরীর ঠান্ডা হয়ে গেছে। শরীরে আর প্রাণ নেই। ঘুমের মধ্যেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে  জানাযায় , তার দুই মেয়েই মুম্বাইয়ে থাকেন। করোনা কারণে তারা আসতে পারছেন না। আজ যত তাড়াতাড়ি সম্ভব বুদ্ধদেব দাশগুপ্তর শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৬৮ সালে ১০ মিনিটের একটি তথ্যচিত্র 'The Continent of Love' দিয়ে নিজের চলচ্চিত্র কেরিয়ার শুরু করেন বুদ্ধদেব দাশগুপ্ত। তার পরিচালিত ৫টি ছবি-বাঘ বাহাদুর, চরাচর, লাল দরজা, মন্দ মেয়ের উপাখ্যান, কালপুরুষ জাতীয় পুরস্কার পায়। পরিচালক হিসেবেও তিনি নিজেও দুই বার জাতীয় পুরস্কার পেয়েছেন।

দেশের বাইরে বিদেশেও একাধিক সম্মান পেয়েছেন বুদ্ধদেব দাশগুপ্ত। ভেনিস চলচ্চিত্র উৎসব, বার্লিন চলচ্চিত্র উৎসবেও প্রশংসা পেয়েছে তার ছবি। পরিচালকের পাশাপাশি একাধারে কবিও ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত। কফিন কিংবা সুটকেস, হিমযোগ, রোবটের গান, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি বহু কবিতা লিখেছেন তিনি।

অনলাইন নিউজ পোর্টাল