শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৬ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

রাজনীতি

গোল্ডেন মনিরসহ আরো চারজনের ১৭০টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

 প্রকাশিত: ১৮:৩৩, ৮ জুন ২০২১

গোল্ডেন মনিরসহ আরো চারজনের ১৭০টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

মানিলন্ডারিং আইনের মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরসহ চার আসামির ১৭০টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

 সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল  বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মোহাম্মদ ছাদেক আলী আসামি গোল্ডেন মনিরসহ চারজনের ১৭০টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আবেদন করেন। শুনানি শেষে আদালত তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করেছেন।

তাপস কুমার পাল  আরও বলেন, আবেদনে তদন্তকারী কর্মকর্তা শুধুমাত্র বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করেছেন। সেখানে কী পরিমাণ গচ্ছিত আছে তা উল্লেখ করেননি। তবে ব্যাংক অ্যাকাউন্টগুলোর মধ্যে কিছু কিছু এফডিআরও রয়েছে।

ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হওয়া অপর তিন আসামি হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, রিয়াজের ভাই হায়দার আলী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল ইসলাম ওরফে শফিক।

গত বছরের ২০ নভেম্বর গভীর রাতে রাজধানীর বাড্ডার বনশ্রীতে গোল্ডেন মনিরের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। পরদিন দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ওই বাসা থেকে ৬০০ ভরি স্বর্ণ, বিদেশি পিস্তল, গুলি, মদ, এক কোটি টাকা ও বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করা হয়। পরে বাড্ডা থানায় তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা করা হয়। পরবর্তী সময়ে মানিলন্ডারিং আইনেও আরেকটি মামলা হয়। গোল্ডেন মনিরের বিরুদ্ধে ইতোমধ্যেই অস্ত্র ও মাদক আইনের মামলায় আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেওয়া হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল