রোববার ২২ মার্চ ২০২৬, চৈত্র ৮ ১৪৩২, ০৩ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ঈদের ছুটিতে ফাঁকা সড়কে মৃত্যুর মিছিল ‘আমাকে ফাঁসানো হয়েছে’—হাদি হত্যার বিষয়ে ফয়সাল ইরান যুদ্ধে বিশ্বনেতাদেরও যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে ‘চাপ বাড়ছে’: মন্ত্রী আমির খসরু সবার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে: রিজভী কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যান বরখাস্ত, তদন্তে তিন কমিটি ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে হরমুজ অবরোধ খুলতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ‘নিশ্চিহ্ন করার’ হুমকি ট্রাম্পের সুদানের হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪

জাতীয়

গভীর নিম্নচাপ: হাজারো জেলে সাগরে

 প্রকাশিত: ০৭:১৪, ১৪ সেপ্টেম্বর ২০২১

গভীর নিম্নচাপ: হাজারো জেলে সাগরে

বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উপকূলের জেলা পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলো নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট অধিক উচ্চতায় বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানানো হয়েছে।

উপকূলীয় জেলা পিরোজপুরে এরই মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। জোয়ারের পানিও বৃদ্ধি পেয়েছে স্বাভাবিকের থেকে  অনেকটা বেশি। সে সঙ্গে গভীর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

বর্তমানে পিরোজপুর জেলা থেকে ৫ হাজার ৩০০ জেলে গভীর সাগরে মাছ ধরতে ব্যস্ত সময় পার করছেন বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী। জেলেদের সঙ্গে যোগাযোগ করে নিরাপদ আশ্রয়ে থাকতেও বলেন তিনি।

এর আগের বেশ কয়েকবার বৈরী আবহাওয়ার কারণে সাগরে ট্রলার ডুবে নিখোঁজ হয়েছেন অনেক জেলে। তাই যেকোনো প্রাকৃতিক দুর্যোগ এলেই আতঙ্কে থাকে জেলেদের পরিবারগুলো।

মৎস্যজীবী সমবায় সমিতির নেতা মো. শহিদুল ইসলাম জানান, পাড়েরহাট মৎস্য বন্দরের অনেক জেলে সাগরে ট্রলার নিয়ে মাছ ধরছে। সাগরে গভীর নিম্নচাপ হওয়ায় আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি। এরই মধ্যে কয়েকটি ট্রলার সাগর থেকে পাড়েরহাট বন্দরে এসে পৌঁছাতে পেরেছে।

অনলাইন নিউজ পোর্টাল