রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় করোনায় রাজশাহী মেডিক্যালে আরো ১৪ মৃত্যু

 প্রকাশিত: ১০:০১, ৩০ আগস্ট ২০২১

গত ২৪ ঘণ্টায় করোনায় রাজশাহী মেডিক্যালে আরো ১৪ মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাঁরা। গত(২৯ আগস্ট) সকাল  ৮টা থেকে আজ(৩০ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

নিহত ১৪ জনের সাতজন মারা গেছেন করোনা সংক্রমণে এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ছয়জন। এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্টসহ অন্যান্য জটিলতায় একজনের মৃত্যু হয়েছে।

যারা মারা গেছে  তাদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের পাঁচজন এবং নওগাঁ, পাবনা ও মেহেরপুরের একজন করে আছেন। একদিনের ব্যবধানে হাসপাতালটিতে মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হলো। এর আগের দিন গতকাল রবিবার করোনা ইউনিটে মারা গিয়েছিলেন সাতজন।

রাজশাহী হাসপাতালের শামীম ইয়াজদানী আরো জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৯ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৪১৮টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৬১ জন।

অনলাইন নিউজ পোর্টাল