সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

কে হচ্ছেন হেফাজতের পরবর্তী আমির

 প্রকাশিত: ০৯:৫৫, ২০ সেপ্টেম্বর ২০২০

কে হচ্ছেন হেফাজতের পরবর্তী আমির

হেফাজতের আমির আল্লামা শফীর মৃত্যুর পর কে হচ্ছেন? এমন প্রশ্নের উত্তর জানতে হাজারো কৌতূহল ভিড় করছে আলেমদের মনে মনে।

কেউ বলছেন বর্তমান সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী কেউবা আবার বলছেন ঢাকা মহানগর হেফাজতের সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমি। এছাড়াও আলোচনায় আছেন হেফাজতের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, জমিয়ত নেতা মুফতি মোহাম্মদ ওয়াক্কাস। 

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রিক ছিলো হেফাজতের সবচেয়ে বেশি সরব কার্যক্রম। তাই ঢাকার আলেম হিসেবে নূর হোসাইন কাসেমির নাম শোনা যাচ্ছে। তিনি বারিধারা মাদরাসার মহাপরিচালক হিসেবেও আছেন।

সংগঠনটির মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী জানিয়েছেন, ‌হেফাজতে ইসলামের আমির কে হবেন সেটা তো আমি বলতে পারব না, এটা আল্লাহ তায়ালা জানেন। তবে আমরা চেষ্টা করব উনার (আল্লামা শফী) আদর্শ বাস্তবায়ন করার। সেটা হাটহাজারী মাদরাসা ও হেফাজতে ইসলামের ব্যাপারেও। উনি হেফাজতের আমির ছিলেন। এখন কাউন্সিল হবে, কাউন্সিলে নির্ধারণ করা হবে কে হেফাজতে ইসলামের আমির হবেন।

এদিকে হাটহাজারী মাদরাসার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে বলেও জানান জুনায়েদ বাবুনগরী। এছাড়া দ্রুত সময়ের মধ্যে হেফাজতে ইসলামের সম্মেলন ডাকার ঘোষণা দিয়েছেন তিনি। হাটহাজারী মাদরাসায় মসজিদের মাইকে তিনি এ ঘোষণা দেন।

অনলাইন নিউজ পোর্টাল