সোমবার ২২ জুন ২০২৬, আষাঢ় ৮ ১৪৩৩

ব্রেকিং

প্রধানমন্ত্রীর সফর ঘীরে অর্থনৈতিক প্রত্যাশা: বাণিজ্য ঘাটতির বিশাল ব্যবধান কমাতে পারে চীনা এফডিআই এবারও ম্যাজিস্ট্রেসি পেল সেনাবাহিনী সেনা মোতায়েন কেন, ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ থেকে ৮ কোটিতে নেমেছে বিটিভির আয় ৪ বিভাগে ‘অতিভারি’ বৃষ্টির আভাস ভারতের উত্তরপ্রদেশে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ১৩ মালয়েশিয়ার বিনিয়োগ টানার চেষ্টা চলছে: মাহ্‌দী আমিন আগামী দুবছর সময় `কঠিন` যাবে: অর্থমন্ত্রী ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময়’ গ্রেপ্তার ১০ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: নাশকতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মানবতাবিরোধী অপরাধ: ইনুর মামলার রায় ৩০ জুন মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া একটি এমওইউ, দুটি দলিল বিনিময় সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা শেষ

জাতীয়

কে হচ্ছেন দুদক চেয়ারম্যান

 প্রকাশিত: ১০:০০, ২২ ফেব্রুয়ারি ২০২১

কে হচ্ছেন দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারমান কে হচ্ছেন, তা নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে। বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদের মেয়াদ ১৩ মার্চ শেষ হচ্ছে। দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলামের মেয়াদও প্রায় একই সময় শেষ হচ্ছে। এ কারণে সরকারকে এখন দুদকের চেয়ারম্যান ও একজন কমিশনার নিয়োগ দিতে হচ্ছে। এ ধরনের নিয়োগ উচ্চপর্যায়ের কমিটির সুপারিশের ভিত্তিতে দেওয়া হয়।

দুদক আইন অনুযায়ী তিনজন কমিশনারের সমন্বয়ে দুদক গঠিত হয়। কমিশনারদের মেয়াদ পাঁচ বছর। তাদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়। দুদকের নতুন চেয়ারম্যান ও একজন কমিশনার নিয়োগ দিতে সরকার ২৮ জানুয়ারি বাছাই কমিটি গঠন করে। আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সভাপতি করে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন : হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, মহাহিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এবং অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এরইমধ্যে চেয়ারম্যান হিসাবে বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। এ তালিকায় রয়েছেন : সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, সাবেক আইনসচিব হাবিবুল আউয়াল, দুদকের বর্তমান কমিশনার ড. মোজাম্মেল হক খান, আপিল বিভাগের সাবেক বিচারপতি নাজমুন আরা সুলতানা, এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব নজিবুর রহমান।

অনলাইন নিউজ পোর্টাল