সোমবার ২৩ মার্চ ২০২৬, চৈত্র ৮ ১৪৩২, ০৪ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ঈদের ছুটিতে ফাঁকা সড়কে মৃত্যুর মিছিল ‘আমাকে ফাঁসানো হয়েছে’—হাদি হত্যার বিষয়ে ফয়সাল ইরান যুদ্ধে বিশ্বনেতাদেরও যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে ‘চাপ বাড়ছে’: মন্ত্রী আমির খসরু সবার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে: রিজভী কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যান বরখাস্ত, তদন্তে তিন কমিটি ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে হরমুজ অবরোধ খুলতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ‘নিশ্চিহ্ন করার’ হুমকি ট্রাম্পের সুদানের হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪

আন্তর্জাতিক

কানাডা-মেক্সিকোর সঙ্গে সীমান্ত খুলছে যুক্তরাষ্ট্র

 প্রকাশিত: ১৯:৪১, ১৩ অক্টোবর ২০২১

কানাডা-মেক্সিকোর সঙ্গে সীমান্ত খুলছে যুক্তরাষ্ট্র

করোনার কারণে গত ১৯ মাস ধরে বন্ধ থাকার পর কানাডা-মেক্সিকোর সঙ্গে সীমান্ত খোলার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। যারা দুই ডোজ টিকা গ্রহণ করেছেন তারাই শুধু দেশ দুইটি থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন।

যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা বিভাগ (ডিএইচএস) এক বিবৃতিতে জানিয়েছে, স্থলপথে এবং ফেরি পারাপারের মাধ্যমে ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, করোনার কারণে এতদিন কানাডা সীমান্ত বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র। নভেম্বরের শুরু থেকে তা খোলার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে কানাডা থেকে যারা যুক্তরাষ্ট্রে আসবেন, তাদের ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হবে। 

একইভাবে দেশটি মেক্সিকো সীমান্তও খুলে দিচ্ছে। যারা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন, তারা এবার জরুরি নয় এমন কাজের জন্যও যুক্তরাষ্ট্রে যেতে পারবেন।

অনলাইন নিউজ পোর্টাল