সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

করোনায় মৃত্যুতে আগের সব রেকর্ড ভাঙল ব্রাজিল

 প্রকাশিত: ১১:২০, ৭ এপ্রিল ২০২১

করোনায় মৃত্যুতে আগের সব রেকর্ড ভাঙল ব্রাজিল

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ফের ভয়ঙ্কর রূপ নিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এই ভাইরাসে দেশটিতে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) ৪ হাজার ২১১ জনের মৃত্যু হয়েছে।মোট মৃত্যু ছাড়িয়েছে ৩ লাখ ৬৬ হাজার।

মহামারীর একবছরে প্রথমবার দৈনিক চার হাজারের বেশি মৃত্যু দেখলো দেশটি। এর আগে গত ৩১ মার্চ তিন হাজার ৯শ’র বেশি মানুষ একদিনে মারা যায়। এই সময়ে দেশটিতে ৮২ হাজার ৮৬৯ মানুষের দেহে মিলেছে এই ভাইরাসের অস্তিত্ব।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও সাড়ে ১১ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মোট প্রাণহানি ২৮ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে।  

রয়টার্স এক খবরে মৃত্যুর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে বলে দাবি করেছে। তবে রয়টার্সের প্রতিবেদনে, করোনা সংশ্লিষ্ট রোগের কথা উল্লেখ করা হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ শনাক্তের শীর্ষে এখনও ভারত। ২৪ ঘণ্টায় সোয়া লাখ মানুষের দেহে মিলেছে ভাইরাসটির উপস্থিতি। দেশটিতে মঙ্গলবার সাড়ে ৬শ মানুষ মারা গেছেন করোনায়। দিনের দ্বিতীয় সর্বোচ্চ ৮৯৩ জন প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশটির ৬১ হাজারের বেশি মানুষের শরীরে নতুন করে শনাক্ত হয়েছে এই ভাইরাস। চারশ’র বেশি মারা গেছে ইতালি ও ইউক্রেনে।

অনলাইন নিউজ পোর্টাল