বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১২ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

 প্রকাশিত: ১৭:১০, ২৩ নভেম্বর ২০২১

করোনায় আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

করোনায় আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

২৩ নভেম্বর ফ্রান্স টুয়েন্টিফোর জানায়, জিন ক্যাসটেক্স এখন ১০ দিনের আইসোলেশনে থেকে কাজ করছেন।

খবরে বলা হয়, ৫৬ বছর বয়সী জিন ক্যাসটেক্স স্থানীয় সময় সোমবার সকালেও ব্রাসেলসে ছিলেন। সেখানে তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রোর সঙ্গে সাক্ষাৎ করেন। তার সঙ্গে বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন ও ইউরোপের মন্ত্রী ক্লেমেন্ট বিউনও ছিলেন তার সফরসঙ্গী।  

এর আগে ফরাসি সরকারের আমন্ত্রণে ৯ নভেম্বর থেকে চার দিনের সফরে দেশটির রাজধানী প্যারিসে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রী ক্যাসটেক্সের বাসভবনে যান। সেখানে দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করেন।  

অনলাইন নিউজ পোর্টাল