মঙ্গলবার ৩০ জুন ২০২৬, আষাঢ় ১৭ ১৪৩৩

ব্রেকিং

একদিনেই ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ নতুন মুদ্রানীতি মঙ্গলবার করমুক্ত আয়সীমা বাড়িয়ে করা হল ৪ লাখ টাকা ব্যাংক রেজল্যুশন আইনের ‘বিতর্কিত’ ধারা বাতিল সকল আয় ব্যাংকে ট্রান্সফারের শর্তে কোম্পানির করহার কমল দেশ পুনর্গঠনে ‘ঘুরে দাঁড়ানোর’ বিকল্প নেই: সংসদে প্রধানমন্ত্রী করমুক্ত আয়সীমা বাড়ানোর, ‘কালো টাকা সাদা করার’ সুযোগ বন্ধের প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতি ‘উন্নতির’ তথ্য সংসদে দিলেন মন্ত্রী দীপু মনি হাসপাতাল থেকে আবার কারাগারে ৩ মামলায় কণ্ঠশিল্পী মমতাজের জামিন, মুক্তি মিলছে না এখনই দেশে সন্দেহজনক হামরোগী লাখ ছাড়ালো বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলব, এটাই মানুষ চায়: প্রধানমন্ত্রী নতুন বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী বিপৎসীমা অতিক্রমের ১২ ঘণ্টা পর কমছে তিস্তার পানি, কাটেনি বন্যার শঙ্কা বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দের কথা জানালেন ফখরুল

জাতীয়

মগবাজারে বিস্ফোরণ; নিহতের সংখ্যা বেড়ে ৭

 প্রকাশিত: ০৮:০১, ২৮ জুন ২০২১

মগবাজারে বিস্ফোরণ;  নিহতের সংখ্যা বেড়ে ৭

 ঢাকা মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণে এ পর্যন্ত মৃত্যু হয়েছে সাতজনের। এ ঘটনায় আহতদের রাজধানীর কয়েকটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ পর্যনন্ত যারা আহত হয়েছে তাদের মধ্যে,শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে যারা চিকিৎসাধীন আছেন-নুরুন নবী (৩৫), ইমরান (২৫), রাসেল (২১), জাফর (৬১), কালু (৩৩), আবুল কালাম আজাদ (৫৫), পরিমল (৪২), নয়ন (৪০), মোতালেব (৪০), জাকির (৪০), স্বপন (৩৫), লাকী (২৬), মিহির (০৭), সৈকত (১৩), আলেয়া বেগম ও ৪০ থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাত দুইজন।
এ বিষয়ে ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, মগবাজারের দুর্ঘটনায় দুজনকে আমরা মৃত অবস্থায় পাই। পরে আবার ৫জন কে মৃত অবস্থায় পাই ,হাসপাতালে নিয়ে আসা ১৭ জনের মধ্যে তিনজন ছিলেন দগ্ধ। এর মধ্যে দুজনকে আইসিইউতে, একজনকে এইসডিইউতে রাখা হয়েছে।

 ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন তিনি আরও বলেন, দগ্ধ তিনজনের অবস্থা খুবই খারাপ। তাদের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের সম্পর্কে এখন কিছু বলা যাচ্ছে না। বাকি আহতদের কারও পা কাটা গেছে, কারও পা ভেঙে গেছে।

গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় তিনতলা ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের এ হতাহতের ঘটনা ঘটে।

অনলাইন নিউজ পোর্টাল