সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

খেলা

ওমরাহ হজ্জের উদ্দেশ্যে বাংলাদেশের সাত ক্রিকেটার

 প্রকাশিত: ১৮:০৫, ১৬ সেপ্টেম্বর ২০২১

ওমরাহ হজ্জের উদ্দেশ্যে বাংলাদেশের সাত ক্রিকেটার

টানা কয়েকটি সিরিজ খেলার মানসিক চাপ কাটাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বর্তমানে বিশ্রামে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দলগত অনুশীলন থেকে ক্রিকেটাররা ছুটি পেলেও মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে ব্যক্তিগত অনুশীলন। তবে এরই মাঝে পবিত্র ওমরাহ হজ পালন করতে সউদী আরব গেলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকা পাঁচজনসহ বাংলাদেশের মোট ৭ ক্রিকেটার। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় সউদী এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকা থেকে সউদী আরবের উদ্দেশে রওয়ানা হয়েছেন তারা। ওমরাহ করতে যাওয়া বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা হলেন- নাইম শেখ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ। এছাড়া তাদের সফরসঙ্গী হয়েছেন বোলার তাইজুল ইসলাম ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান। এই ৭ ক্রিকেটারের সঙ্গী হয়েছেন পেসার তাসকিন আহমেদের বাবা আব্দুর রশিদ।

অনলাইন নিউজ পোর্টাল