রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

জাতীয়

এসআই আকবরকে পালাতে সহায়তাকারী ২ পুলিশ বরখাস্ত

 প্রকাশিত: ১৯:৫৪, ২৫ নভেম্বর ২০২০

এসআই আকবরকে পালাতে সহায়তাকারী ২ পুলিশ বরখাস্ত

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান উদ্দিন (৩০) হত্যার ঘটনায় আরও দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের আদেশে বুধবার (২৫ নভেম্বর) তাদের বরখাস্ত করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাময়িক বরখাস্তকৃতরা হলেন-সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সৌমেন মৈত্র ও রায়হান হত্যা মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন।

তিনি বলেন, আকবরকে পালাতে সহযোগিতা করার অপরাধ খোঁজে বের করতে পুলিশ সদর দপ্তর তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এই দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে এ ঘটনায় বন্দরবাজার ফাঁড়ির টু-আইসিকে এসআই হাসানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিলো। এছাড়া এর আগে তিন পুলিশ সদস্য সহকারী উপ পরিদর্শক (এএসআই) আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস এবং হারুনুর রশীদকে মামলায় গ্রেফতার দেখানো হলে তাদের বরখাস্ত করা হয়।

গত ১১ অক্টোবর ভোরে রায়হানকে পুলিশ ফাঁড়িতে নির্যাতন করা হয়। পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল ৭টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

অনলাইন নিউজ পোর্টাল