সোমবার ০৯ মার্চ ২০২৬, ফাল্গুন ২৫ ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

ব্রেকিং

জঙ্গল ছলিমপুরে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা হয়েছে, অস্ত্র উদ্ধার, আটক ১৫: ডিআইজি হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দুই প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে ‘খুশি নন’ ট্রাম্প, চীন বলছে ‘অভ্যন্তরীণ বিষয়’ ইরানি তেল স্থাপনায় ইসরায়েলি হামলায় ‘বিরক্ত, বিস্মিত’ যুক্তরাষ্ট্র দোহায় বিস্ফোরণ, উপসাগরীয় দেশেও নতুন হামলা মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের বিস্ফোরণে কেঁপে উঠল বৈরুতের দক্ষিণ উপশহর : এএফপি মোজতবা খামেনি: ইরানের নতুন সর্বোচ্চ নেতা জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ পিতার মত ইরানের সর্বোচ্চ নেতা হলেন মুজতাবা খামেনি ইরানি হামলায় ইসরায়েলে ১৩ জন নিহত, প্রায় ২০০০ জন আহত ইরানে ৬৫ স্কুল ও ৩২ চিকিৎসাকেন্দ্র হামলার শিকার: রেড ক্রিসেন্ট

আন্তর্জাতিক

এবার ড্রোন হামলায় নিহত ইরানের জ্যেষ্ঠ কমান্ডার

 প্রকাশিত: ১৫:৪৮, ১ ডিসেম্বর ২০২০

এবার ড্রোন হামলায় নিহত ইরানের জ্যেষ্ঠ কমান্ডার

ড্রোন হামলায় নিহত হয়েছেন ইরানের রেভল্যুশনারি গার্ডসের এক কমান্ডার। ইরাকের নিরাপত্তা ও স্থানীয় মিলিশিয়া কর্মকর্তারা সোমবার বলেন, রেভল্যুশনারি গার্ডসের ওই কমান্ডার ইরাক-সিরিয়া সীমান্তে  রোববারের মধ্যে নিহত হয়েছেন।

জানা গেছে, নিহত কমান্ডারের নাম নিশ্চিত করে জানাতে পারেননি ইরাকের নিরাপত্তা ও স্থানীয় মিলিশিয়া কর্মকর্তারা। তবে তারা বলেছেন, বিমান হামলায় রেভল্যুশনারি গার্ডসের এক কমান্ডার ছাড়াও তিনজন নিহত হয়েছেন। হামলার সময় তারা একটি গাড়ি করে যাচ্ছিলেন।

ইরাকের দুজন নিরাপত্তা কর্মকর্তা পৃথকভাবে বলেন, গাড়িটিতে অস্ত্রশস্ত্র ছিল। গাড়িটি সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করার পরই ড্রোন হামলা হয়।

ইরাকের ওই দুই নিরাপত্তা কর্মকর্তা বলেন, ইরান-সমর্থিত ইরাকি প্যারামিলিটারি গোষ্ঠীর সদস্যরা লাশগুলো উদ্ধারে সহায়তা করেন। ঘটনাটি ঠিক কবে ঘটেছে, কীভাবে ঘটেছে, তার বিস্তারিত বিবরণ তাঁরা দেননি।

স্থানীয় সেনা ও মিলিশিয়া সূত্র ইরানি কমান্ডারের ড্রোন হামলায় নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। তবে সংবাদ সংস্থা রয়টার্স স্বাধীনভাবে এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।

ইরানের রাজধানী তেহরানের বাইরে গত শুক্রবার দেশটির প্রধান পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের রেষ না কাটতেই ইরানের রেভল্যুশনারি গার্ডসের এক কমান্ডারের নিহত হওয়ার খবর এলো।

ফাখরিজাদেহ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। তাকে হত্যার প্রতিশোধ গ্রহণের অঙ্গীকার করেছে ইরান।

চলতি বছরের জানুয়ারিতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি।

অনলাইন নিউজ পোর্টাল