বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, আষাঢ় ৪ ১৪৩৩

ব্রেকিং

স্পিকারের চেয়ারের প্রতি সম্মান ‘যার যার ধর্মীয় রীতিতে’ ১৩৩৪৪ জন জুলাই যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে: মন্ত্রী একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু ভারি বৃষ্টি: কয়েক জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর কমল তেলের দাম সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে পাকিস্তান ও বাংলাদেশে ‘হামাসের তৎপরতা রয়েছে’, দাবি ইসরায়েলি দূতের মুন্সীগঞ্জে বাড়ির উঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন কুমিল্লা বোর্ডের ৮ কলেজে কোনো এইচএসসি পরীক্ষার্থী নেই চুক্তি লঙ্ঘন করলে ইরানে ‘ভয়াবহ বোমা হামলার` হুমকি ট্রাম্পের অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

জাতীয়

এবারও শোলাকিয়ায় ঈদের জামাত হচ্ছে না

 প্রকাশিত: ১৬:০৭, ১৯ জুলাই ২০২১

এবারও শোলাকিয়ায় ঈদের জামাত হচ্ছে না

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে এবারও হচ্ছে না ঈদজামাত। এ ঈদগাহে এবার নিয়ে টানা দ্বিতীয়বারের মত ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে না। এর আগেরবারও করোনার কারণে বন্ধ ছিল শোলাকিয়ায় ঈদজামাত। এবার এ ঈদগাহে হওয়ার কথা ছিল ১৯৪তম জামাত। করোনা মহামারির কারণে শোলাকিয়া ঈদগাহে ঈদের নামাজ আদায় বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা মহামারির বিস্তার ঠেকাতে শোলাকিয়া ঈদগাহে ঈদের নামাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলোতে একাধিক ঈদের নামাজ হবে।

জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শামীম আলম জানান, করোনা মহামারীর কারণে ঈদগাহগুলোতে ঈদের জামাত আদায় নিরুৎসাহিত করা হয়েছে। তবে স্থানীয়ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ করোনা পরিস্থিতি বিবেচনায় ঈদগাহে জামাত আদায়ের সিদ্ধান্ত দিতে পারেন। কিন্তু শোলাকিয়া যেহেতু বড় ঈদগাহ, আর এখানে দূর দূরান্তের মুসল্লিরা এসে থাকেন, সে কারণে শোলাকিয়া ঈদগাহে ঈদের জামাত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলোতে ঈদের নামাজ পড়বেন বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৮২৮ সালে শোলাকিয়া ঈদগাহে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রায় সাত একর আয়তনের এ ঈদগাহে ঈদের জামাতে লাখ লাখ মুসল্লির জমায়েত হয়।

অনলাইন নিউজ পোর্টাল