বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ফাল্গুন ২৮ ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

খেলা

ঋতুরাজের ফিফটিতে চেন্নাইয়ের বড় জয়

 প্রকাশিত: ২০:০০, ২৫ অক্টোবর ২০২০

ঋতুরাজের ফিফটিতে চেন্নাইয়ের বড় জয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৪৪তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এ ম্যাচে স্বস্তির জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। ঋতুরাজ গায়কোয়াড়ের ফিফটিতে ভর করে ব্যাঙ্গালুরুকে আট বল বাকি থাকতেই ৮ উইকেটে হারিয়েছে সিএসকে। 
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করে ব্যাঙ্গালুরু। রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মকভাবে খেলতে থাকেন ঋতুরাজ ও ফাফ ডু প্লেসি। পাঁচ ওভারে দুজন যোগ করেন ৪৬ রান। 
ব্যক্তিফত ২৫ রানে ডু প্লেসি বিদায় নেয়ার পর আম্বাতি রাইডু ফেরেন ৩৯ করে। একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন ঋতুরাজ। শেষ পর্যন্ত ৬৫ রানে অপরাজিত থাকেন তিনি। অপর প্রান্তে ১৯ রানে অপরাজিত ছিলেন ধোনি। ব্যাঙ্গালুরুর ক্রিস মরিস ও যুজবেন্দ্র চাহাল একটি করে উইকেট শিকার করেন। 

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। দলের হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন অ্যারন ফিঞ্চ ও দেবদূত পাডিক্কাল। ব্যক্তিগত ১৫ রানে ফিঞ্চ আউট হলে ভাঙে ৪ ওভার স্থায়ী উদ্বোধনী জুটি। এরপরই ২২ রান করে সাজঘরে ফেরেন দেবদূত।

দ্রুত দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। দুজনে মিলে গড়েন ৮২ রানের জুটি। ৩৯ করে ভিলিয়ার্স ফেরার পর আসা যাওয়ার মিছিলে শামিল হন ব্যাঙ্গালুরু ব্যাটসম্যানরা। বাকিদের ভেতর কোহলি ছাড়া আর কেউই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। 
ঠিক ৫০ করেই স্যাম কুরানের বলে আউট হন কোহলি। এই ইংলিশ অলরাউন্ডার শিকার করেন তিন উইকেট। এছাড়া দিপক চাহার দুটি ও মিচেল স্যান্টনার একটি উইকেট শিকার করেন।  

অনলাইন নিউজ পোর্টাল