সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

উত্তর মেসিডোনিয়ার কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ১০

 প্রকাশিত: ০৯:৫৭, ৯ সেপ্টেম্বর ২০২১

উত্তর মেসিডোনিয়ার কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ১০

 ইউরোপের দেশ উত্তর মেসিডোনিয়ার একটি কোভিড হাসপাতালে  ভয়াবহ আগুন লাগার ঘটনায় কমপক্ষে ১০ জন রোগী নিহত হয়েছেন। স্থানীয় সময় গত বুধবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভেঙ্কো ফিলিপসে।  
 
 দেশটির তেটোভো শহরে করোনা রোগীদের চিকিৎসার জন্য এই হাসপাতালটি অস্থায়ীভাবে তৈরি করা হয়েছিল।  হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত হন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী।
তিনি এক টুইট বার্তায় বলেন, এ পর্যন্ত আগুনে ১০ জনের মৃত্যু হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। এটা খুবই দুঃখজনক দিন।

এদিকে স্থানীয় গণমাধ্যম প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের পশ্চিম অংশের একটি হাসপাতালে বড় ধরনের আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসছেন। কয়েক ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সময় হাসপাতালে কতজন রোগী ছিলেন তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা।
 
অন্যথায় , ২০ লাখ জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত এক লাখ ৮০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। আর এর মধ্যে মারা গেছেন ৬ হাজার ১৫৩ জন।

অনলাইন নিউজ পোর্টাল