সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

ঈদ উপলক্ষে পুলিশ পরিবারের বাড়ি ফেরায় বিশেষ বাস সার্ভিস চালু

 প্রকাশিত: ১৪:৩৯, ১৪ জুলাই ২০২১

ঈদ উপলক্ষে পুলিশ পরিবারের বাড়ি ফেরায় বিশেষ বাস সার্ভিস চালু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ পুলিশের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে বাড়ি ফেরাতে ‘বিশেষ বাস সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ পুলিশ।

পুলিশ সদর দফতর থেকে বুধবার জানানো হয়েছে, সরকারি ঘোষিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল বৃহস্পতিবার বিকেল থেকে বাংলাদেশ পুলিশের এ বাস সার্ভিস চলবে। প্রাথমিকভাবে ঢাকা-খুলনা, ঢাকা-সিলেটে, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ রুটে বাস যাবে। চাহিদার ভিত্তিতে অন্যান্য রুটেও এ সার্ভিস চালু হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বাসগুলো ঢাকার পুলিশ সদর দফতর, রাজারবাগ পুলিশ লাইন্স এবং মিরপুরের পিওএম থেকে দেশের বিভাগীয় শহরগুলোর উদ্দেশ্যে ছেড়ে যাবে। বাসে শুধু পুলিশ সদস্য, তাদের স্বামী/স্ত্রী ও সন্তানরা বাড়ি ফেরার সুযোগ পাবেন।

এসব বাসের সিট বুকিং ও টিকিটসহ বিস্তারিত জানতে ০১৩২০ ০০ ১৭ ৪০ ও ০১৫১৬ ১৭ ১২ ৭৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছে পুলিশ সদর দফতর।

অনলাইন নিউজ পোর্টাল