বুধবার ১৮ মার্চ ২০২৬, চৈত্র ৩ ১৪৩২, ২৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান ইসরায়েলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান কিউবা নিয়ে যা খুশি তাই করতে পারি: ট্রাম্প ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী বাগদাদে দূতাবাসে হামলা, নিহত ৪ তেল অবরোধে অন্ধকারে কিউবা, ‘দখল’ নেওয়ার হুমকি ট্রাম্পের ঈদের সাত দিনের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে মানুষ সর্বকালের সর্বোচ্চ দরে মধ্যপ্রাচ্যের তেল ঝড়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল, অচলাবস্থা আফগানিস্তানের হাসপাতালে ‘পাকিস্তানের হামলা’, বহু হতাহত

বিনোদন

ইসলামী ম্যাগাজিন অনুষ্ঠান অন্যরকম

 প্রকাশিত: ০৮:১৭, ২৯ আগস্ট ২০২১

ইসলামী ম্যাগাজিন অনুষ্ঠান অন্যরকম

বৈশাখী টিভিতে শুরু হয়েছে বিশেষ ইসলামী ম্যাগাজিন অনুষ্ঠান ‘অন্যরকম’। প্রতিমাসের শেষ শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা এইচ এম বরকতুল্লাহ। পবিত্র কোরানের আলোকে সত্য সুন্দরভাবে জীবনাচরণের দীক্ষামূলক অনুষ্ঠান অন্যরকম। আলোচনায় অংশ নেবেন প্রাজ্ঞ ও বিশেষজ্ঞজন। সকল বয়সী মানুষের অংশগ্রহণে নির্মিত এ অনুষ্ঠান। বর্তমানে বিনোদনের নামে অপসংস্কৃতি অশ্লীলতা অনাচার ক্রমশ: গিলে খাচ্ছে আমাদের মানবিক মূল্যবোধকে। এ থেকে উত্তরণের উপায় এবং সত্য, সুন্দর মানবিক উপস্থাপনার নামই অন্যরকম ম্যাগাজিনের প্রতিপ্রাদ্য। অনুষ্ঠানের উপস্থাপক ও পরিচালক এইচ এম বরকতুল্লাহ বলেন, ইসলামী জীবন ব্যবস্থায় সত্য সুন্দরের কথাই তুলে ধরা হয়েছে এ ম্যাগাজিনে। আমরা জানি, একটি শিশুর প্রথম শিক্ষাকেন্দ্র তার পরিবার। আমাদের পরিবারগুলোতে এখন নৈতিক শিক্ষার অভাবে অনেক সন্তান বড় হয়ে সমাজের অন্ধকার জগতে চলে যাচ্ছে এবং নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে ও সমাজকে ক্ষতিগ্রস্থ করছে। পারিবারিক শিক্ষার কারণেই একজন সন্তান যেমন আলোকিত মানুষ হতে পারে আবার সেই সন্তান হতে পারে অসৎ ও চরিত্রহীন। এসব বিষয় তুলে ধরেই ম্যাগাজিন অনুষ্ঠানটি নির্মিত হচ্ছে।

অনলাইন নিউজ পোর্টাল