রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

ইসরায়েলি জঙ্গিবিমান লক্ষ্য করে হামাসের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

 প্রকাশিত: ১৮:২৮, ১০ জুন ২০২১

ইসরায়েলি জঙ্গিবিমান লক্ষ্য করে হামাসের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সাম্প্রতিক গাজা যুদ্ধের সময় হামাস ইসরায়েলের একটি জঙ্গিবিমান ভূপাতিত করার চেষ্টা করেছে বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান জেনারেল আমিকাম নুরকিন। তিনি বলেছেন, হামাস জঙ্গিবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল কিন্তু তা বিমানে আঘাত হানেনি।

ইসরায়েলের টিভি চ্যানেল-টুয়েলভকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। আমিকাম নুরকিন আরও বলেন, ইসরায়েলের সামরিক বিমান বন্দরগুলো এখন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে কারণ এগুলো এখন হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে। হামাসের ক্ষেপণাস্ত্রগুলোর যে পাল্লা তাতে সেগুলো সামরিক বিমান বন্দরগুলো পর্যন্ত সহজে পৌঁছাতে পারবে।

গাজা যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের সুসংহত অবস্থান স্পষ্ট হয়েছে বলেও তিনি স্বীকার করেছেন। গত মাসে গাজা যুদ্ধ শুরু হলে ইসরায়েলি বাহিনী সেখানকার বেসামরিক ভবন ও ঘরবাড়িতে ব্যাপক বিমান হামলা চালায়। এ সময় ফিলিস্তিনিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় শেষ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইসরাইল।

অনলাইন নিউজ পোর্টাল