সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৬ ১৪৩২, ২১ শা'বান ১৪৪৭

ব্রেকিং

৪৬তম বিসিএসে চাকরি পাচ্ছেন ১ হাজার ৪৫৭ প্রার্থী টানা তিন মাস মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ১২ তারিখ দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ভোট ঘিরে মোবাইল ব্যাংকিং সীমিত রাখার নির্দেশ বন্দরে ধর্মঘট নিয়ে হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত সরকারের যুক্তরাষ্ট্রে বৈঠকের পর হন্ডুরাসের নতুন নেতার প্রশংসায় ট্রাম্প ঋণখেলাপি-ব্যাংকডাকাতদের নিয়ে দুর্নীতি দমন করবেন, হাস্যকর : জামায়াত আমির বন্দরের অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিতে ৪ ব্যবসায়ী সংগঠনের চিঠি টিআইবির প্রতিবেদন গভীর পর্যালোচনার দাবি রাখে : বলছে সরকার জামায়াতসহ ৩০টি দল কোনো নারীকে প্রার্থিতা দেয়নি: টিআইবি চট্টগ্রাম বন্দর সচল আছে, দাবি চেয়ারম্যানের ফের লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দর ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত

আন্তর্জাতিক

ইসরাইলকে ‘বর্ণবাদী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করলো মানবাধিকার সংগঠন

 প্রকাশিত: ২৩:২৫, ১৩ জানুয়ারি ২০২১

ইসরাইলকে ‘বর্ণবাদী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করলো মানবাধিকার সংগঠন

ফিলিস্তিনিদের উপর ইহুদিদের অগ্রাধিকার দেয়ার ইসরাইলি নীতির সমালোচনা করে ইসরাইলকে একটি ‘বর্ণবাদী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করেছে দেশটির একটি মানবাধিকার সংগঠন। মানাবাধিকার সংগঠন বিতসেলেম তাদের লিখিত প্রতিবেদনে বলেছে, ইসরাইলি নীতি, আইন ও এসবের প্রয়োগ হয় ইহুদি আধিপত্যকে প্রতিষ্ঠা করার জন্য।

সংগঠনটি জানায়, ‘আড়ালে থাকা সত্য হলো, ভূমধ্যসাগর ও জর্ডান নদীর মধ্যবর্তী পুরো অঞ্চলটি ফিলিস্তিনিদের মাড়িয়ে শুধুমাত্র ইহুদিদের আধিপত্য প্রতিষ্ঠা করা ও একে আরো মজবুত করার একক নীতিতে সংগঠিত।’

‘যে সরকার একটি গোষ্ঠীর ওপর অন্য একটি গোষ্ঠীর আধিপত্য প্রতিষ্ঠার জন্য আইনকে ব্যবহার করে ও সহিংসতা চালায় সেটি বর্ণবাদী সরকার’, সংগঠনটি জানায়।

বিতসেলেমের এ ঘোষণার ব্যাপারে ইসরাইল সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মানবাধিকার সংগঠনটি উল্লেখ করে, ইসরাইল ১৯৬৭ সাল থেকে গাজা উপত্যকা ও পশ্চিম তীর থেকে প্রায় আড়াই লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদ করেছে।

তারা জানায়, ‘আমরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, সমন্বিত এ ব্যব্স্থা, আইন ও রাজনৈতিক অঙ্গনে তাদের পদচারণা, আর তাদের প্রাপ্ত সরকারি ও বিচারিক সেবা সবকিছু ইসরাইলকে একটি বর্ণবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে বাধা দেয়।’

‘একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে অস্থায়ীভাবে মিলিয়ন মিলিয়ন মানুষকে দখলকারী ইসরাইল রাষ্ট্রের ধারাবাহিক বিবরণ হলো এমন যার সাথে বাস্তবতার কোনো মিল নেই।’

১৯৪৮ সালের আরব-ইসরাইল যুদ্ধের প্রায় তিন দশক পর ১৯৬৭ সালে ইসরাইল পশ্চিম তীর, পূর্ব জেরুসালেম ও গাজা উপত্যকা সহ ফিলিস্তিনের অঞ্চলগুলো দখল করে।

ফিলিস্তিনিরা ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এ অঞ্চলগুলো ফেরত চায়।

জেরুসালেমসহ পশ্চিম তীরে ইসরাইল বসতি স্থাপন করেছে। প্রায় ছয় লাখ ইহুদি বসতি স্থাপনকারী এ এলাকাগুলোতে বসবাস করছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

অনলাইন নিউজ পোর্টাল