বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৬ ১৪৩২, ০১ রমজান ১৪৪৭

ব্রেকিং

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা মন্ত্রীদের স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে ‘মব কালচার শেষ’: স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক সেনাপ্রধান ঢাকায় ‘ফ্ল্যাট দুর্নীতি’: ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে পরোয়ানা টাকা আত্মসাৎ: বসুন্ধরা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করবে দুদক যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারের ভোট: মন্ত্রী ফখরুল মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে: আইনমন্ত্রী নতুন সরকারের প্রথম দিন সূচক হারাল পুঁজিবাজার জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা মন্ত্রিসভার জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন আব্দুস সাত্তার

আন্তর্জাতিক

ইরানের শীর্ষ পরমানুবিজ্ঞানী হত্যা নিয়ে যা বলল তুরস্ক

 প্রকাশিত: ২০:৫১, ২৯ নভেম্বর ২০২০

ইরানের শীর্ষ পরমানুবিজ্ঞানী হত্যা নিয়ে যা বলল তুরস্ক

ইরানের শীর্ষপর্যায়ের পদার্থবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “তেহরানে ইরানের বিজ্ঞানী সশস্ত্র হামলায় নিহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত। এই ঘৃণ্য কাজের আমরা কঠোর নিন্দা জানাই এবং ইরানের সরকার ও নিহত বিজ্ঞানীর পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা।”

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, আঙ্কারা সরকার যেকোন ধরনের শান্তি এবং সম্প্রীতি বিনষ্টের প্রচেষ্টার প্রতি নিন্দা জানায়য়। এছাড়া, যেকোনো ধরনের সন্ত্রাসবাদ তা যেই করুক এবং যেই এর শিকার হোক- তার বিরোধী আঙ্কারা।

তুর্কি বিবৃতিতে বলা হয়েছে, “আমরা আশা করি যারাই এই ঘৃণ্য অপরাধের পেছনে থাকুক না কেন তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। আমরা সব পক্ষকে ধৈর্যধারণের আহবান জানাবো যাতে এ অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে না পড়ে।”

এদিকে তুরস্কের জাতীয় সংসদের স্পিকার মুস্তাফা সেন্তপ এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে টুইটারে পোস্ট দিয়েছেন।

তিনি বলেছেন, “ইরানের বিজ্ঞানী হত্যাকাণ্ডের ঘটনা সন্ত্রাসী কর্মকাণ্ড তা যে ব্যক্তি বা সংগঠন বা রাষ্ট্রীয় শক্তি এর পেছনে থাকুক না কেন এতে কোন ভিন্নতা আসবে না। সন্ত্রাসবাদ সবসময় সন্ত্রাসবাদই তা যেই করুক না কেন। আন্তর্জাতিক অঙ্গনে আমরা সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে।”

সূত্র : পার্সটুডে

অনলাইন নিউজ পোর্টাল