বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৯ ১৪৩২, ২৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’: প্রধান উপদেষ্টা উৎস ও ব্যবহারের খাত বৈধ হলে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি ভোটকেন্দ্রে যারা নাশকতা করতে আসবে, ঝুঁকি তাদেরই: র‍্যাব ডিজি ভোটে টাকা লেনদেনের তথ্য পেলে ‘ব্যবস্থা নেবে’ র‍্যাব কুমিল্লায় ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা আটক বিমানবন্দরে আটক জামায়াত নেতার ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা: পুলিশ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইসি অবিচল: সিইসি ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, ভোগান্তি টাকা থাকলেই ধরবে কেন, প্রশ্ন জামায়াতের ‘টাকার ব্যাগ’সহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট ভোটের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গোলাগুলিতে নিহত ১০ ইউরোপের প্রতি কৌশলগত খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান মাখোঁর

আন্তর্জাতিক

আইএসের সঙ্গে সংঘাতের পর ইরাকি বিমানঘাঁটিতে রকেট হামলা

 প্রকাশিত: ১০:৫০, ২১ ফেব্রুয়ারি ২০২১

আইএসের সঙ্গে সংঘাতের পর ইরাকি বিমানঘাঁটিতে রকেট হামলা

ইরাকের রাজধানীর উত্তরাঞ্চলের আল-বালাদ বিমানঘাঁটিতে শনিবার চারটি রকেট আঘাত হেনেছে।

ইরাকি এফ-১৬ যুদ্ধবিমানের ব্যবস্থাপনায় থাকা মার্কিন কোম্পানির একজন ইরাকি ঠিকাদার এতে আহত হয়েছেন।

এই হামলার আগে তারমিয়ার বিস্তৃত অঞ্চলে আইএসের আস্তানায় অভিযান চালিয়েছে ইরাকি নিরাপত্তা বাহিনী। 

এতে চার আইএস ও দুই সরকারপন্থী যোদ্ধা নিহত হয়েছেন।

ইরাকি সামরিক বাহিনীর বরাতে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স এমন খবর দিয়েছে।

নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র জানায়, রকেট হামলার সময় আইএস স্লিপার সেলের বিরুদ্ধে তারমিয়াহ অঞ্চলের অভিযানে আল-বালাদ বিমানঘাঁটির এফ-১৬ যুদ্ধবিমানের সহায়তা নেওয়া হয়েছিল।

তবে এই রকেট হামলার সঙ্গে আইএস-বিরোধী অভিযানের কোনো সম্পর্ক আছে কিনা; তা এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠীও হামলার দায় স্বীকার করেনি। 

উত্তর তারমিয়াহ থেকে চল্লিশ মাইল দূরে আল-বালাদা বিমান ঘাঁটি। স্থানীয় একটি সেনা সূত্র জানিয়েছে, আল-বালাদে কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। এতে এক ইরাকি ঠিকাদার মাঝারি ধরনের আহত হয়েছেন।

অনলাইন নিউজ পোর্টাল