সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

অবশেষে ২৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের অগ্নিকাণ্ড

 প্রকাশিত: ১৬:২৫, ৪ মে ২০২১

অবশেষে ২৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের অগ্নিকাণ্ড

অবশেষে ২৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকার আগুন। ফায়ার সার্ভিস, বন বিভাগ, সিপিজি সদস্য, স্থানীয়দের চেষ্টা ও বৃষ্টির পানিতে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি আগুন নিভতে আরও কয়েক ঘণ্টা লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

৪ মে দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বাগেরহাটের উপ-সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় দিনে পানি দিয়ে আগুন নেভানো শুরু করা হয়। দুপর ১২টার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পানি ও সবার সম্মিলিতভাবে চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও কিছু কিছু জায়গায় আগুন জ্বলে উঠছে। ততক্ষণ পর্যন্ত আগুন সম্পূর্ণ নিভে না যাবে ততক্ষণ পর্যন্ত পানি দেওয়া হবে।

৩ মে দুপুরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বন বিভাগ। এই আগুনে অন্তত ৫ একর বনভূমি পুড়েছে বল ধারণা করছে স্থানীয়রা।

অনলাইন নিউজ পোর্টাল