বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

রাজনীতি

তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে অপতথ্যের রাজনীতি শনাক্ত: বাংলাফ্যাক্ট

 প্রকাশিত: ১৯:১৮, ৪ জুন ২০২৬

তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে অপতথ্যের রাজনীতি শনাক্ত: বাংলাফ্যাক্ট

তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে অপতথ্যের রাজনীতি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে অপতথ্যের রাজনীতি শনাক্ত করা হয়েছে। 

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ছড়ানো ভিডিওগুলোর সঙ্গে তোফায়েল আহমেদের জানাজার কোনো সম্পর্ক নেই। পুরোনো ও ভিন্ন ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে ভুয়া তথ্য ছড়িয়ে রাজনৈতিকভাবে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ।

বাংলাফ্যাক্ট আরও জানায়, তোফায়েল আহমেদ ১ জুন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঢাকায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ২ জুন ভোলায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ভোলায় তার জানাজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে।

একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় সেনাবাহিনী বাধা দিলে জনতা সেনাবাহিনীর ওপর হামলা চালায়। 

অন্য একটি ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, জানাজাকে কেন্দ্র করে ভোলা শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। 

আরেকটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, জানাজায় যেতে সাধারণ মানুষকে বাধা দিচ্ছে জামায়াতের নেতাকর্মীরা। 

ভিডিওগুলো আওয়ামীপন্থী বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে পোস্ট করতে দেখা যায়।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ছড়ানো এই ভিডিওগুলোর সঙ্গে তোফায়েল আহমেদের জানাজার কোনো সম্পর্ক নেই। পুরোনো ও ভিন্ন ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে ভুয়া তথ্য ছড়িয়ে রাজনৈতিকভাবে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। 

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।