শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২২ ১৪৩২, ১৫ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা মূল্যবান সম্পদ : আসিফ মাহমুদ খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমা, পুড়ল দলিল-আসবাব পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন তারেক রহমানের না ফেরা নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই: আমীর খসরু এবার স্ন্যাপচ্যাট ও ফেইসটাইম নিষিদ্ধ করল রাশিয়া জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মিয়ানমারের প্রবাসী নাগরিকদের আগাম ভোটগ্রহণ শুরু থাইল্যান্ডে আরও পেছাতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রা মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭ সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান তুমুল গোলাগুলি ফিফা শান্তি পুরস্কার চালু হল ট্রাম্পকে দিয়ে

খেলা

আজিজুলের দুর্দান্ত সেঞ্চুরিতে সিরিজ সমতায় শেষ করল বাংলাদেশ

 প্রকাশিত: ১৮:৫৫, ৯ নভেম্বর ২০২৫

আজিজুলের দুর্দান্ত সেঞ্চুরিতে সিরিজ সমতায় শেষ করল বাংলাদেশ

অধিনায়ক আজিজুল হাকিমের দুর্দান্ত সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-২ সমতায় শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

আজ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ ২ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। 

বৃষ্টি আইনে ৫ রানের জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পন্ড হবার পর, তৃতীয় ও চতুর্থ ওয়ানডে ১০২ রানে ও ৪৭ রানে জিতে নেয় আফগানিস্তান।

শেষ ম্যাচ জিতে সিরিজ হার এড়াল বাংলাদেশের যুবারা।

রাজশাহীতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি আফগানিস্তান। ৫০ ওভারে ৮ উইকেটে ২০৮ রান করে তারা। 

দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন আফগানিস্তানের ওপেনার ওসমান সাদাত। এছাড়া অধিনায়ক মাহবুব খান ৪০ ও উজাইরুল্লাহ নিয়াজি ৩২ রান করেন। বাংলাদেশের সামিউন বশির ২ উইকেট নেন। 

২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ৪১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৮৭ রানে চতুর্থ উইকেট পতনে চাপে পড়েছিল স্বাগতিকরা। 

সতীর্থরা বড় ইনিংস খেলতে না পারলেও এক প্রান্ত আগলে বাংলাদেশের রানের চাকা সচল রেখেছিলেন আজিজুল। ৭৩ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। 

পঞ্চম উইকেটে ফরিদ হাসানকে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের পথ তৈরি করছিলেন আজিজুল। কিন্তু ২০ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ১৬১ রানে সপ্তম উইকেট হারায় তারা। 

অষ্টম উইকেটে শাহরিয়ার আল-আমিনকে নিয়ে ৪৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের কাছে নিয়ে যান আজিজুল। ৪৫তম ওভারের শেষ বলে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এজন্য ১১৭ বল খেলেন আজিজুল। 

দলের জয় থেকে ২ রান দূরে থাকতে আউট হন আজিজুল। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে চার মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন স্বাধীন ইসলাম। আল-আমিন ১৭ রানে এবং স্বাধীন ৪ রানে অপরাজিত ছিলেন। 

ওয়াহিদুল্লাহ জাদরান ২৫ রানে ৪ উইকেট নেন।